সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা অফিস: বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় কনফারেন্স রুমে এই উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে গুরুত্ব
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করা, যুক্তরাষ্ট্রের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অগ্রযাত্রার প্রশংসা করেন এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বাড়াতে তাঁদের গভীর আগ্রহের কথা প্রকাশ করেন।
মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিদেশী বিনিয়োগের অন্যতম প্রধান ও লাভজনক গন্তব্য হিসেবে তুলে ধরে প্রতিনিধিদলকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
উক্ত বৈঠকে সরকারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের শীর্ষস্থানীয় প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
এস এম সোহাগ ফরাজী