• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বরিশালের কালাবাদর নদীতে লঞ্চ-জাহাজ সংঘর্ষ: সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল: মোবাইল ও ওয়েবসাইটে দেখার পদ্ধতি খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৯৯ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত, দিলো ইউএনও পাপিয়া সুলতানা, ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ ও আহতদের ৩ লাখ টাকা সরকারি অনুদানের ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ‘আওয়ামী রাজনীতির দাফন দিল্লিতে হয়েছে’: ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর মিরপুরে চায়ের দোকানে এলোপাতাড়ি গুলি: বিএনপি নেতাসহ আহত ২, নেপথ্যে সন্ত্রাসী ল্যাংড়া রুবেল বাহিনী নারায়ণগঞ্জের বন্দরে ১৭ শতাংশ জমি ও ১৪৫ ধারার নিষেধাজ্ঞা নিয়ে মুখোমুখি দুই পক্ষ খাজাঞ্চি ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া: চেয়ারম্যান প্রার্থী কাওসার আহমদের ব্যাপক গণসংযোগ সিলেটের ওসমানীনগরে বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পেহেলী ভৈরবীসহ ৯ জন

ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

স্টাফ রিপোর্টার | ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জের ধরে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্বামী মারুফ মাতুব্বরের (৩৮) গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী শিখা Begum-এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।

গত শনিবার (৭ আগস্ট ২০২৬) গভীর রাতে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের পশ্চিম বাকপুরা এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

আহত মারুফ মাতুব্বর ওই এলাকার মৃত মোখছেদ মাতুব্বরের ছেলে। অন্যদিকে আটক স্ত্রী শিখা বেগম (৩০) পার্শ্ববর্তী সদরপুর উপজেলার শামসুর গ্রামের মৃত মানিক খানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় পোশাক শ্রমিক মারুফ নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। তিনি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বিকেলে বাড়িতে আসতেন এবং শনিবার সকালে কর্মস্থলে ফিরে যেতেন। দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য ও পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে বিচার-সালিশ হলেও বিরোধ কাটেনি।

শনিবার রাতে খাবার শেষে মারুফ ঘুমিয়ে পড়লে তার স্ত্রী শিখা ধারালো অস্ত্র দিয়ে স্বামী মারুফের গোপনাঙ্গ কেটে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় যন্ত্রণায় মারুফের আত্মচিৎকার শুনে বড় ভাই রেজাউল মাতুব্বর ছুটে আসেন এবং আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মমিনুর রহমান সরকার জানান, “মারুফের পুরুষাঙ্গের মাঝামাঝি অংশ ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। বেশিরভাগ অংশই বিচ্ছিন্ন হয়ে সামান্য অংশ ঝুলে ছিল। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রী শিখা বেগমকে আটক করে থানায় নিয়ে আসেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্ত্রী শিখা বেগমকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

 

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবন যাএা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd