রাজধানীর মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: ৪৩ জন গ্রেপ্তার
ক্রাইম ডেস্ক | ঢাকা
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) দিনব্যাপী পরিচালিত অভিযানে তাঁদেরকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশের একাধিক টিম।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ সোহাগ (২৬), মোঃ জয়নাল আবেদীন (২৬), মোঃ রিফাত (২৬), শুভ চৌধুরী (১৯), মোঃ নাফিউর ইসলাম সমর (২০), মোঃ নাদিম (১৯), মোঃ রাফি (২০), মোঃ প্রাপ্ত (১৯), লিমন (১৯), আরিফ আহমেদ রবিন (২৪), মোঃ নাহিদুল ইসলাম (২৯), সাইম ইসরাত জয় (২২), আবদুর রহমান (৩৮), মোঃ রুবেল (৪০), শাহিন মোল্লা (৩৯), আরিফুল ইসলাম আরিফ (৩৬), আরিফ হোসেন (২৭), মোঃ সুজন (১৯), মাসুদ রানা (৩০), মোঃ রাকিবুল হাসান (২৪), সাদ্দাম খান (৩৫), সবুজ পাঠানা (৩০), মোঃ হৃদয় (২১), মোঃ শাকিল মোল্লা (২৪), মারুফ হোসেন (২৩), মোখসুফুর কাদির মিশু (২৮), মোঃ তানভীর সিদ্দিকী (৩০), মোঃ ইয়াসিন (২২), মোঃ হাসিব (১৮), দিগন্ত মন্ডল (২২), এলেন অধিকারী (৩৩), এডিসন টিপু (৩৪), মোঃ হাবিব (২৩), মোঃ ইখিতিয়ার চৌধুরী শুভ (৩২), মোঃ জাহিদ (২২), মোঃ সাজিদ মোল্লা (২০), মোঃ আব্দল্লাহ (৪০), মোঃ রাকিব (২০), মোঃ মোস্তফা ইকবাল জাবেদ ওরফে মনি (৪৭), মোঃ ইসমাইল হোসেন (২৬), জামাল উদ্দিন (৪০), মোঃ পারভেজ (৩৮) এবং রিনা আক্তার।
মিরপুর মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলাসহ একাধিক অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো কার্যক্রম প্রতিরোধ করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং বিজ্ঞ আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।