সিলেটে ট্রাফিক সমন্বয় সভা: সড়কে ‘মামলা বাণিজ্য’ ও হয়রানি বন্ধের দাবি পরিবহন মালিক-শ্রমিকদের
দৈনিক জীবনযাত্রা ডেস্ক (সিলেট প্রতিনিধি)
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬
সিলেট মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার সার্বিক উন্নয়নে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এসএমপি সদর দপ্তর মিলনায়তনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম-বিপিএম’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নগরীর প্রধান সড়কগুলোতে গাড়ি চেকিংয়ের নামে কথিত ‘মামলা বাণিজ্য’ ও অযথা রেকারিং করে হয়রানি বন্ধের জন্য পুলিশের প্রতি জোর দাবি জানিয়েছেন উপস্থিত পরিবহন নেতৃবৃন্দ।
সভায় মালিক-শ্রমিক নেতাদের বক্তব্য
সভায় সিলেটের পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা।
উক্ত সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন, সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু, যুগ্ম সম্পাদক আবেদ সুলতান চৌধুরী তারেক।
এছাড়াও বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ কাউছার আহমদ, সাধারণ সম্পাদক মাছুম আহমদ লস্কর এবং সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ৭০৭)-এর সাধারণ সম্পাদক আজাদ দিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে মতামত তুলে ধরেন।
সমন্বিত ট্রাফিক ব্যবস্থার আশ্বাস
পরিবহন নেতাদের বিভিন্ন সুনির্দিষ্ট দাবি ও অভিজ্ঞতার কথা শুনে এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, সিলেটে শৃঙ্খলিত ট্রাফিক ব্যবস্থা গঠন এবং সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টদের সুবিধা নিশ্চিত করতে পুলিশ স্বচ্ছতার সাথে কাজ করবে। যেকোনো প্রকার বেআইনি হয়রানি রোধ ও যানজট মুক্ত নগরী গড়ে তুলতে মালিক-শ্রমিক ও পুলিশের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী।