তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান: অপরাধে জড়িত ৭৯ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভাগের অধীনস্থ ছয়টি থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, অপরাধ দমনে পরিচালিত এই অভিযানে তেজগাঁও থানা পুলিশ ১৪ জন, শেরেবাংলা নগর থানা পুলিশ ৫ জন, মোহাম্মদপুর থানা পুলিশ ১৯ জন, আদাবর থানা পুলিশ ১৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ১০ জন এবং হাতিরঝিল থানা পুলিশ ১৪ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ শাহ্ জালাল জামাল ইমরান (২৭), মাজেদুল ইসলাম (২৮), জামাল মিয়া (৩৮), মোঃ সিহাব (২০), মোঃ রাজিব (২০), মোঃ নাজমুল হোসেন রমজান (২৫), মোঃ সোহাগ (৩০), মোঃ মাহফুজুর রহমান (২৫), মোছাঃ রুনা বেগম (২০), মোঃ হৃদয় মিয়া (২৮), মোঃ পারভেজ (২৪), মোঃ আব্দুল হালিম (৩৯), মোঃ সাগর মিয়া (২৪), আব্দুল হালিম (৫০), মোঃ রাকিব (২১), মোঃ সিয়াম হোসেন আকাশ (২৬), মোঃ রিমন (১৮), এবিএম নাসির উদ্দীন (৭০), রাজিব খান (৪০), মোঃ সোহান (১৯), মোঃ ইমতিয়াজ হোসাইন ইমন (২৮), মোঃ মনির হোসেন শুভ (২৯), মোঃ মাসুম (২৪), মোঃ দিদার হোসেন (২৬), মোঃ সাব্বির হোসেন (২১), মোঃ রাশেদুল হাসান (২৪), মোঃ তাওহিদ (২৬), মোঃ হৃদয় (১৯), মোঃ সোহাগ (২৭), মোঃ রুবেল (২১), মোঃ সজিব (২৬), রাজু (৩০), মোঃ আঃ রহমান (৪২), মোঃ রুবেল (৩৮), নাদিম (৩০), মোঃ মিরাজ (৩৫), মোঃ পারভেজ (২০), মোঃ হৃদয় (২০), মোঃ পিয়ারুল বেপারী (৩০), মোঃ জিসান মুন্সি হিছান মুন্সি (২৩), মোঃ উজ্জল (২৬), মোঃ জুনায়েত ইসলাম মুন্সী (২১), মোঃ সোহেল হোসেন জুয়েল (২৮), শাওন প্রকাশ ফাহাদ হোসেন (৩২), শরিফ আহম্মদ (৪০), মোঃ হেলাল (১৯), মোঃ সোহেল রানা (১৮), মোঃ বিপ্লব (১৮), মোঃ জাহিদ (১৮), মোঃ সবুজ (২৯), মোঃ তামিম (১৮), মোঃ শিহাব (২৩), মোঃ মিলন মিয়া (৫৩), মোঃ আলাউদ্দিন (৪৫), মোঃ নাজমুল হাসান সুমন (৩৫), মোঃ অলিউল্লাহ (২৭), মোঃ ফারুক (৪০), মোঃ হাফিজুর রহমান (৪২), মোঃ আঃ মোতালেব (৪২), মোঃ শামীম মিয়া (৫০), নাজমা বেগম (৪২), মোঃ সবুজ মিয়া (২৪), মোঃ সৌরভ খান (২২), মোঃ সাহাদাৎ হোসেন সায়েম (২০), মোঃ বিল্লাল হোসেন (৩৫), মোঃ সুমন হৃদয় (৩৩), মেহেদী হাসান মিরাজ (৩০), মোঃ বেদন (৩০), জাহিদুল ইসলাম বিদ্যুৎ (৫০), মোঃ রানা মিয়া (৩৫), মোঃ শফিকুল ইসলাম (২৮), আব্দুল্লাহ (২৬), মোঃ সবুজ আকন্দ (৩২), হৃদয় ইসলাম আলভী (২১), সিয়াম (২১), মিজানুর রহমান বাবু (২৮), মোঃ সাইদুল ইসলাম (২০), মোঃ হাবিবুর রহমান হাবিব (৩৮) ও মোঃ সুমন মুন্সি (৩৮)।
গ্রেফতারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এস এম সোহাগ ফরাজী।