• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জগন্নাথপুরে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর গৃহবধূর মৃ/ত্যু: ঘরে মিলল ঝু/ল/ন্ত দে/হ, ম/র্গে পাঠাল পুলিশ কমলগঞ্জে ধলাই নদীতে টমটম ডুবি: নিখোঁজের ৩০ ঘণ্টা পর ভানুগাছ রেল ব্রিজের কাছ থেকে চালক প্রীতমের লা/শ উদ্ধার অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ক্যানসার গবেষক ড. এসএম সরওয়ার: মানবিক উদ্যোগে ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: রোগী বাঁচাতে গিয়ে ৭ আনসার সদস্য গুরুতর আহত, আইসিইউ ও সিসিইউতে ২ জন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, টানানোর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ঢাবি প্রশাসনের, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ ও কনসার্ট সম্পন্ন: ব্যান্ড ‘হাইওয়ে’র গানে মাতল তরুণরা ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: শিক্ষক হাফেজ রবিউল হাসান গ্রেপ্তার, প্রেমের ফাঁদে জিম্মি করে অর্থ আদায়, হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাঙ্গরায় ‘ডাকাত পড়েছে’ মাইকিং করে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে-পি/টি/য়ে হ-ত্যা: পূর্ববিরোধের জেরে র-ক্ত-ক্ষ-য়ী পরিণতি ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চায় ইসি: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ

সিলেটে রিল ভিডিও পোস্ট করে সাইবার বুলিংয়ের শিকার শ্রেষ্ঠ শিক্ষিকা বিউটি পাল: থানায় অভিযোগ

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৩৩ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সিলেটে রিল ভিডিও পোস্ট করে সাইবার বুলিংয়ের শিকার শ্রেষ্ঠ শিক্ষিকা বিউটি পাল: থানায় অভিযোগ

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬

অনলাইনে গানসহ একটি রিল ভিডিও পোস্ট করার পর সোশ্যাল মিডিয়ায় ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক বিউটি রানী পাল। এ ঘটনায় সামাজিক হেনস্তা ও সাইবার বুলিংয়ের অভিযোগ এনে ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’সহ কয়েকটি ফেসবুক পেজের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় লিখিত সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিও ভাইরালের ঘটনায় শিক্ষিকা বিউটি রানী পাল একটি জিডি করেছেন। অভিযুক্ত পেজ ও জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিল ভিডিও থেকে বিতর্ক

বিউটি রানী পাল ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগের সাবেক এই শিক্ষার্থী নিজের ফেসবুকে প্রায়ই শিক্ষার্থীদের নাচ-গান, ব্যায়াম ও আনন্দের মাধ্যমে পাঠদানের শিক্ষণীয় ভিডিও আপলোড করতেন।

গত ২৩ জুলাই (বৃহস্পতিবার) দুপুরের দিকে তিনি ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ‘ডিফারেন্ট টাচ’ ব্যান্ডের জনপ্রিয় গান ‘আজ কেন মন উদাসী হয়ে’-এর সাথে পরিপাটি সাজে একটি রিল ভিডিও পোস্ট করেন। ভিডিওটি পোস্ট করার পরপরই একটি কট্টর গোষ্ঠী তাকে কেন্দ্র করে অনলাইনে কুৎসিত মন্তব্য, ট্রল ও হেনস্তা শুরু করে। এমনকি জেলা পর্যায়ের এই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থারও দাবি তোলে তারা।

প্রবাসীর বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে হেনস্তার অভিযোগ

শিক্ষিকা বিউটি রানী পাল অভিযোগ করেন, ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ পেজের সম্পাদক আসিফ ইকবাল ইরন নামের এক প্রবাসী তরুণ তার ভিডিওটি অনুমতি ছাড়াই ডাউনলোড করে নিয়ে নেতিবাচক ক্যাপশন দিয়ে ছড়িয়ে দেন এবং ব্যক্তিগত পেজেও কুৎসা রটান।

এ বিষয়ে আসিফ ইকবাল ইরনের বক্তব্য নেওয়ার জন্য তার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো সাড়া দেননি।

পাশে দাঁড়িয়েছেন সারা দেশের শিক্ষক সমাজ

অনলাইনে এই কট্টর সাইবার বুলিংয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে শিক্ষক সমাজসহ নানা পেশার মানুষ। বিউটি রানী পালের প্রতি সংহতি জানিয়ে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকরা অভিনব উপায়ে একই গানের সাথে নিজেদের রিল ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করছেন এবং সংকীর্ণ মানসিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন।

“মন-মানসিকতা উন্নত না হলে জাতি এগোবে না”

ঘটনার বিষয়ে আক্ষেপ প্রকাশ করে বিউটি রানী পাল বলেন, “আমরা মুখে আধুনিক কারিকুলামের কথা বলব, অথচ আমাদের মন-মানসিকতা থাকবে সংকীর্ণ—তাহলে কীভাবে আমরা দেশ ও জাতিকে এগিয়ে নেব? কোনো শিক্ষকের বিষয়ে আপত্তি থাকলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো যেতে পারে, এভাবে অনলাইনে সামাজিকভাবে হেনস্তা করা কোনোভাবেই কাম্য নয়।”

শিক্ষকদের সর্বাত্মক সুরক্ষায় বিশেষ আইন প্রণয়নের দাবি জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের চিন্তাভাবনা ডিজিটাল ও স্মার্ট না হলে আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারব না।”

 

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd