• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সৌদি আরবে রান্না ও ঘুমানো নিয়ে দ্বন্দ্বে রুমমেটের ছু-রি-কা-ঘা-তে সিলেটের যুবক মতিউর খু/ন: ৩ মাসের সন্তান রেখে গেলেন ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে বিদ্যুতের ট্রেন: ব্যয় ৩ হাজার ৮২ কোটি টাকা, এমপি আলতাফ হোসেন চৌধুরীর সাথে অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জুর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়: বিশেষ উপহার প্রদান বাজার তদারকি: ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান, ৩৯ জেলায় ৬ লাখ টাকা জরিমানা ট্রেনে চেপে মাওয়ায় নিখোঁজ ৪ শিশু: পদ্মা সেতু উত্তর থানা পুলিশের মানবিক তৎপরতায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর তারা জিন্দা থাকতে এক মোটু ভাত দাওনি মা বাবার মুখে: জনপ্রিয় গানের স্বীকৃতি চান ভিখারি দেলোয়ার দেওয়ান, বিচার চাইলেন দেশবাসীর কাছে বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার: আদালতে সোপর্দের প্রস্তুতি বনানীর হোটেল থেকে ‘ডেভিল’ হাজী স্বপন ফের গ্রেফতার: ছাতক থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিমান্ডের প্রস্তুতি বিশ্বনাথে পৌর ছাত্রদল নেতার বাসায় হামলা, লুটপাট ও ভাঙচুর: নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান: ৫২ পিস ইয়াবাসহ মাদক কারবারি দিদারুল ইসলাম জিকু গ্রেফতার

সুনামগঞ্জে মাদকের আস্তানায় মিলল ১৮১৮ সালের ২০৮ বছরের পুরোনো বিরল সীমানা পিলার

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৪০ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সুনামগঞ্জে মাদকের আস্তানায় মিলল ১৮১৮ সালের ২০৮ বছরের পুরোনো বিরল সীমানা পিলার

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মাদকের সন্ধানে গিয়ে ২০৮ বছরের পুরোনো এক বিরল ও ঐতিহাসিক প্রত্নবস্তুর সন্ধান পেয়েছে স্থানীয় মাদকবিরোধী কমিটি ও পুলিশ। উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে “1818” এবং “West India” খোদাই করা প্রাচীন একটি লোহাজাতীয় সীমানা পিলার উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে শাল্লা থানা পুলিশ দৌলতপুর গ্রামের মোঃ আঃ হেকিমের জিম্মা থেকে বস্তুটি আনুষ্ঠানিকভাবে জব্দ করে থানায় নিয়ে আসে।

মাদকের তল্লাশিতে উদ্ধার প্রত্নবস্তু

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাকে মাদকমুক্ত করার অংশ হিসেবে মাদকবিরোধী কমিটির সদস্য ও স্থানীয় যুবকরা চিহ্নিত মাদক কারবারি রুপ মিয়া ওরফে রুক্কিয়ার (৫০) পরিত্যক্ত বাড়িতে অভিযান চালান। সেখানে মাদকের একটি বড় চালান রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হলেও মাদকের বদলে নজরে আসে প্রাচীন এই সীমানা পিলারটি। তবে অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালিয়ে যান রূপ মিয়া।

পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে বস্তুটি উদ্ধার করে গ্রামের গণ্যমান্য ব্যক্তি মোঃ আঃ হেকিমের জিম্মায় রাখা হয় এবং শাল্লা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম আরিফিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় ওয়ার্ড মেম্বার নূরুল হকসহ এলাকাবাসীর উপস্থিতিতে নিয়ম অনুযায়ী বস্তুটি থানায় নিয়ে আসা হয়।

জনপ্রতিনিধি ও পুলিশের বক্তব্য

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড মেম্বার নূরুল হক বলেন, “রুপ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আমরা মাদকের চালানের সন্ধানে তাঁর বাড়িতে গিয়ে এই প্রাচীন সীমানা পিলারটি দেখতে পাই এবং পুলিশকে খবর দিই।”

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা এসআই মোঃ শওকত আলী জানান, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে বস্তুটি জব্দ তালিকামূলে উদ্ধার করা হয়েছে। এটি বেশ প্রাচীন এবং ঐতিহাসিক এক প্রত্নবস্তু। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এটি আদালতে প্রেরণ করা হবে। পাশাপাশি এটি কোথা থেকে এলো এবং এর পেছনে কোনো পাচারকারী চক্র জড়িত কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।”

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd