• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৩৪ দিন পর আবারও সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স খোলা: সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর উপস্থিতিতে চলছে টাকা গণনা আইনশৃঙ্খলার উন্নতি জানি না, তবে পকেটের উন্নতি হয়েছে’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে এমপি হাসনাত আব্দুল্লাহ পটুয়াখালীতে ডিবি পুলিশের সফল অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার কোটবাড়ী থেকে নিখোঁজের পরদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড়ে মিলল স্কুলছাত্র অপ্রতিমের ম-র-দে-হ দফা দাবিতে ১১-দলীয় ঐক্যের ঢাকা টু রংপুর লংমার্চ: সিরাজগঞ্জের পথসভা জনসমুদ্রে পরিণত, ডা. শফিকুর রহমান বাংলা টিভির সাংবাদিক উল্লাসের ওপর সন্ত্রাসী হামলা: কুষ্টিয়া-৪ আসনের জামায়তের এমপিপুত্র শোভনের বিরুদ্ধে বিয়ের প্রস্তাব নাকচ করায় দা দিয়ে কু-পি-য়ে খু/ন, আলামতসহ মা-মেয়ে গ্রেফতার ১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের রহস্যজনক মৃ/ত্যু: এবার কুশিয়ারা নদীতে নৌকাবাইচ বন্ধের দাবিতে‘ তৌহিদী জনতা’র বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে যুবককে কু-পি-য়ে হ-ত্যা: এলাকায় টানটান উত্তেজনা, পুলিশ মোতায়েন

রাজবাড়ীতে রাতের আঁধারে ট্রেন-বাস সংঘর্ষ: ৯৯৯-এ কলে উদ্ধার ৮, হাসপাতালে ২ জনের মৃত্যু

Reporter Name / ২৮ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাজবাড়ীতে রাতের আঁধারে ট্রেন-বাস সংঘর্ষ: ৯৯৯-এ কলে উদ্ধার ৮, হাসপাতালে ২ জনের মৃত্যু

দৈনিক জীবনযাত্রা ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬

রাজবাড়ী সদর উপজেলার খানখানপুর রেলগেটে রাতের আঁধারে একটি মালবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৮ জন আটকে পড়া যাত্রীকে উদ্ধার করে। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা গেছেন।

রোববার (২৬ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে রাজবাড়ী সদর থানার খানখানপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

৯৯৯-এ কল এবং তৎক্ষণাৎ উদ্ধার অভিযান

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেন রাজবাড়ীর দিকে যাওয়ার সময় ফরিদপুর থেকে গোয়ালন্দঘাটগামী ‘আনন্দ ক্লাসিক’ (খুলনা মেট্রো-ব-১১-০২৬৯) নামের একটি যাত্রীবাহী বাসের সাথে ক্রসিংয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে যাত্রীরা আটকে পড়েন।

ঘটনার পরপরই রাত ৯টায় এক স্থানীয় পথচারী ৯৯৯ নম্বরে কল করে দ্রুত উদ্ধারের আকুতি জানান। ৯৯৯ কলটেকার কনস্টেবল রুবেল আলী কলটি গ্রহণ করেন এবং পুলিশ ডিসপাচার মো. মিজানুর রহমান তাৎক্ষণিকভাবে রাজবাড়ী সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের সাথে সমন্বয় সাধন করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাস থেকে ৮ জন আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নিহত ২ জন

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিরা হলেন:

১. আব্দুল মালেক (৪৫), পিতা- মঈন উদ্দিন, সাং- শামুকখোলা ইসলামপাড়া, থানা- বালিয়াকান্দি, জেলা- রাজবাড়ী।

২. মনোয়ার হোসেন (৫০), পিতা- মৃত মতিন পাটোয়ারী, সাং- ব্যারাকপাড়া, থানা ও জেলা- রাজবাড়ী।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই রেললাইনে ট্রেন চলাচল ব্যাহত হলেও উদ্ধারকাজ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস।

 

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd