• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেশের ৪০০ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন, জানালেন সার্জিস আলম গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে হামলায় আহত শ্রমিক তৌফিকের মৃ-ত্যু সিনেমাটিক কায়দায় ছদ্মবেশ: গভীর রাতে বাইকে চড়ে নাসিরনগরের মাহফিলে তাহেরী, ভিডিও ভাইরাল লালমনিরহাটে সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃ-ত্যু: চরম অবহেলার অভিযোগ, নিউ অতিথি ক্লিনিক সিলগালা ওসমানীনগরে ভাতিজির সঙ্গে প্রেমের জেরে যুবক খু-ন আমির হামজার বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য ও সম্পদ গোপনের অভিযোগ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ শেখ হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা ১৪০০ পদ শূন্য তবুও হচ্ছে না পদায়ন: অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের দাবিতে ডিপিই কার্যালয়ের সামনে মানববন্ধন। জামিনে মুক্ত মেজর অব আখতারুজ্জামানকে সংবর্ধনা

বালাগঞ্জ থানার নতুন ওসি আব্দুল লতিফ তরফদার: অপরাধ দমনে জনসহযোগিতা কামনা

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৩৯ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বালাগঞ্জ থানার নতুন ওসি আব্দুল লতিফ তরফদার: অপরাধ দমনে জনসহযোগিতা কামনা

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬

সিলেটের ঐতিহ্যবাহী বালাগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার।

রোববার (২৬ জুলাই) অপরাহ্ণে তিনি থানায় নতুন ওসি হিসেবে পদে যোগদান করেন। পরে রাতে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওসির বার্তা

ফেসবুক পোস্টে নবনিযুক্ত ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার লেখেন, “বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বালাগঞ্জবাসী, আসসালামু আলাইকুম/আদাব। আমি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার, অদ্য ২৬/০৭/২০২৬ খ্রিস্টাব্দ অপরাহ্ণে অফিসার ইনচার্জ, বালাগঞ্জ থানা, সিলেট হিসেবে যোগদান করলাম।”

অপরাধ দমনে বিশেষ বার্তা

বালাগঞ্জ উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক অপরাধ নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন নতুন ওসি।

তিনি আরও বলেন, “মাদক, চোরাচালান, জুয়াসহ অন্যান্য অপরাধ দমন ও নিয়ন্ত্রণ এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমি সর্বস্তরের বালাগঞ্জবাসীর সর্বাঙ্গীণ সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

বালাগঞ্জের সুশীল সমাজ ও সাধারণ জনগণ আশা প্রকাশ করছেন, নতুন ওসির নেতৃত্বে উপজেলার সর্বস্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক উন্নতি ঘটবে এবং অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে হ্রাস পাবে

 

দৈনিক জীবন যাএা।

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd