• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের শিকার সিনেমার নায়ক যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে: বিমানবন্দরে স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ বিশ্ব বাঁশ দিবস: টেকসই ভবিষ্যৎ ও অর্থনীতির নতুন সম্ভাবনায় জোর, ভারতে যাওয়ার পথে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার গাজীপুরের সালনায় ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ১০ লাখ টাকার সম্পদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এমপি আলতাফ হোসেন চৌধুরী সিলেটে নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের ১ম ব্যাচ সম্পন্ন: চতুর্থবারের মতো খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স: শনিবার সকাল থেকে শুরু হবে প্রকাশ্য গণনা নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

ভোলা সদরে পুলিশি অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৩৩ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ভোলা সদরে পুলিশি অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

 

বিশেষ প্রতিনিধি (দৈনিক জীবনযাত্রা):

ভোলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পরিচালিত অভিযানে সাফল্য পেয়েছে পুলিশ। ভোলা সদর মডেল থানাধীন টাউন পুলিশ ফাঁড়ির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ৪ (চার) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

রবিবার (২৬ জুলাই, ২০২৬) রাত আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পানবাজার সংলগ্ন এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশি অভিযান ও গ্রেফতারের বিবরণ

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

টাউন পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) জুয়েল শেখের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বিশেষ অভিযানটি পরিচালিত হয় ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডস্থ ইলিশা সড়ক পানবাজার সরকারি স্কুল মাঠ সংলগ্ন নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের পশ্চিম পাশের পাকা রাস্তার ওপর। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে অভিযুক্তকে ঘিরে ফেলে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির পরিচয়:

নাম: মোঃ জাকির হোসেন (৪২)

পিতা: মৃত তোফাজ্জেল হোসেন

ঠিকানা: চরনোয়াবাদ (০৪ নং ওয়ার্ড), ভোলা পৌরসভা, থানা ও জেলা: ভোলা।

আসামির কাছ থেকে অবৈধ চার কেজি গাঁজা উদ্ধার করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।

আইনি ব্যবস্থা

ভোলা জেলা পুলিশ মিডিয়া সেল জানিয়েছে, মাদক বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন গ্রেফতারকৃত জাকির হোসেন। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরাধ নির্মূলে ও জেলাজুড়ে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

 

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd