• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: মোগলবাজারে চাঞ্চল্য পটুয়াখালীতে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা, সিআইডি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোশাররফ হোছাইন জুলাই নিয়ে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে: সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলার প্রতিবাদ: মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত করে এনসিপির বিক্ষোভের ডাক শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ: ৯৯৯-এ কলে দম্পতি উদ্ধার, গ্রেফতার ৩

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের মা-ছেলে-মেয়ে নিহত, ৩ ও আহত ২

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৪৩ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের মা-ছেলে-মেয়ে নিহত, ৩ ও আহত ২

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী:

সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ পালন করতে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি পরিবারের মা, ছেলে ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের আসনে থাকা বাবা এবং তাদের বড় ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর আনুমানিক ৩টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে মক্কা যাওয়ার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতদের পরিচয়

দুর্ঘটনায় নিহতরা হলেন—

তানিয়া তাহমিনা রিনা (৪৫)

তাসবিক (২০) (ছোট ছেলে)

জারা (১৫) (মেয়ে)

এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তানিয়া তাহমিনা রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং তাদের বড় ছেলে নাবিল।

নিহত তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার সেজো মেয়ে। তার স্বামী শফিকুল ইসলাম খোকনের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকায়।

যেভাবে ঘটে দুর্ঘটনা

পারিবারিক সূত্রে জানা গেছে, ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে পুরো পরিবারটি রিয়াদ থেকে একটি প্রাইভেট কার যোগে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার পর পেছন থেকে একটি দ্রুতগতির বড় গাড়ি তাদের প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা, ছোট ছেলে ও মেয়ে প্রাণ হারান।

নিহত তানিয়া তাহমিনা রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর বলেন, “আমার ফুফাতো বোন, দুলাভাই এবং তাদের তিন ছেলে-মেয়ে সকালে রিয়াদ থেকে রওনা হন। ৩০০ কিলোমিটার পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৩ জন মারা যান এবং দুজন মারাত্মক আহত হন।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ জানান, “পেছন থেকে একটি বড় গাড়ি প্রচণ্ড গতিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আমার বোন ও ছোট দুই ভাগ্নে-ভাগ্নি প্রাণ হারায়। আমার ভগ্নিপতি ও বড় ভাগ্নে আশঙ্কাজনক অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।”

শোকের ছায়া

একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুর খবর দেশে পৌঁছালে ফরিদপুরের সালথা ও কিশোরগঞ্জের ভৈরবে স্বজনদের মাঝে মাতম শুরু হয়। এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়েছে। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd