• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাওলা আলী ঐক্য ফাউন্ডেশনের ৩৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সাময়িক কমিটি ঘোষণা সিলেট নগরীর লালবাজারের হোটেল থেকে হাসান মার্কেটের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিশ্বনাথে আদম ব্যবসার বিরোধে সংঘর্ষের মামলা: আদালতে জামিন আবেদন নামঞ্জুর, ৫ জন কারাগারে সিলেটে সারজিস আলমের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ: গোলাপগঞ্জে উত্তাপ সিলেটে সড়ক দুর্ঘটনায় ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদের মর্মান্তিক মৃত্যু বাকেরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার এমপি আবুল হোসেন খানের ১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি

বিশ্বনাথে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে কলোনি মালিক নুর উদ্দিন গ্রেপ্তার

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৩৭ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিশ্বনাথে কলোনি মালিকের বিরুদ্ধে ভাড়াটিয়াকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ: নুর উদ্দিন গ্রেপ্তার, কারাগারে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি | দৈনিক জীবনযাত্রা:

সিলেটের বিশ্বনাথে মাত্র চারদিনের ব্যবধানে আবারও ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার নিজের কলোনির এক ভাড়াটিয়া নারীকে (৫০) কাজের কথা বলে বাড়িতে ডেকে এনে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে কলোনি মালিকের বিরুদ্ধে।

এ ঘটনায় গতকাল শুক্রবার (১৭ জুলাই) সকালে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত কলোনি মালিক নুর উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করে সিলেট আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃত নুর উদ্দিন বিশ্বনাথ পৌরসভার জানাইয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আকরম আলীর ছেলে।

কাজের কথা বলে ফাঁকা বাড়িতে আটকে রেখে নির্যাতন

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী দীর্ঘদিন ধরে বিশ্বনাথ পৌরসভার টিএনটি রোড এলাকায় অভিযুক্ত নুর উদ্দিনের মালিকানাধীন কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। গত ৩ জুলাই অভিযুক্ত নুর উদ্দিন কাজের কথা বলে ওই নারীকে তার নিজের বাড়িতে ডেকে নিয়ে যান।

সে সময় বাড়িতে কেউ না থাকার সুবাদে রাত হয়ে গেলে কৌশলে ঘরের ভেতর আটকে ফেলা হয় ওই নারীকে। এরপর ৩ জুলাই থেকে ১০ জুলাই সকাল ১০টা পর্যন্ত দীর্ঘ এক সপ্তাহ যাবত অবরুদ্ধ রেখে বিভিন্ন সময়ে জোরপূর্বক একাধিকবার তাঁকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে ১০ জুলাই সকালে ভুক্তভোগী নারী কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে বের হতে সক্ষম হন।

ভুক্তভোগী হাসপাতালে, ওসির বক্তব্য

ঘটনাটি জানাজানির পর গতকাল সকালে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলা রেকর্ড করে। পরবর্তীতে ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা ও চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

“ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কলোনি মালিক নুর উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে সিলেট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত আসামিকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। ভুক্তভোগী নারীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তে পুলিশ কাজ করছে।”

 

এস এম সোহাগ ফরাজী।।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd