• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে অশালীন কটুক্তির তীব্র প্রতিবাদ: ঢাকায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নেতৃত্বে বিশাল মশাল মিছিল নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্যসহ মোট ১৩ আসামি গ্রেফতার রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ সাহিত্য পদক প্রদান অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা: ৪৮ ঘণ্টার মধ্যে ঘাতক স্বামী বরিশাল থেকে গ্রেফতার খাল খনন প্রকল্পে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন: সদস্য হলেন এমপি ফজলুর রহমান মাওলা আলী ঐক্য ফাউন্ডেশনের ৩৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সাময়িক কমিটি ঘোষণা সিলেট নগরীর লালবাজারের হোটেল থেকে হাসান মার্কেটের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিশ্বনাথে আদম ব্যবসার বিরোধে সংঘর্ষের মামলা: আদালতে জামিন আবেদন নামঞ্জুর, ৫ জন কারাগারে সিলেটে সারজিস আলমের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ: গোলাপগঞ্জে উত্তাপ

সিলেটে সারজিস আলমের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ: গোলাপগঞ্জে উত্তাপ

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সিলেটে সারজিস আলমের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ: গোলাপগঞ্জে উত্তাপ

দৈনিক জীবনযাত্রা ডেস্ক (সিলেট প্রতিনিধি)

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একটি গাড়ির গ্লাস ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ পৌরসভা গেটের কাছে নূর ম্যানশনের সামনে এ ঘটনা ঘটে। এনসিপির উত্তরঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করেছেন, বিএনপির সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।

শহীদ পরিবারের মতবিনিময় শেষে ফেরার পথে হামলা

ঘটনার বিবরনে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করতে বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ যান এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। তারা গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় শেষে কানাইঘাটের উদ্দেশ্যে রওনা হন।

তারা অডিটোরিয়াম থেকে বের হয়ে আসার সময় একদল যুবক তাদের গাড়িবহর ঘিরে “ভুয়া ভুয়া” এবং “এনসিপি ভুয়া” বলে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে সারজিস আলমের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। এতে তাঁর গাড়ির কাচ ভেঙে যায়। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বিক্ষোভকারী যুবকেরা স্থানীয় ছাত্রদলের নেতাকর্মী।

পুলিশি সুরক্ষায় এলাকা ত্যাগ

ইটপাটকেল ও স্লোগানের মধ্যে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাঁরা বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে এনসিপির সুনির্দিষ্ট বহরকে নিরাপদে এলাকা ত্যাগ করতে সহায়তা করেন।

এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী জানান, ঘটনার সময় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে এনসিপি নেতাদের বহরটিকে নিরাপদে বের করে দিয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতারা নিরাপদে এলাকা ত্যাগ করেছেন এবং বর্তমানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd