বাকেরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার এমপি আবুল হোসেন খানের
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাকেরগঞ্জকে যেকোনো মূল্যে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ও মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল।
স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা
সভায় সংসদ সদস্য আবুল হোসেন খান উপস্থিত সকল ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরের প্রধানদের কাছ থেকে বাকেরগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাকেরগঞ্জকে সম্পূর্ণভাবে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ও চাঁদাবাজ মুক্ত করতে আমি বদ্ধপরিকর। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না।”
উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তাগণ
উক্ত আইনশৃঙ্খলা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: ইছা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সাইফুল ইসলাম এবং বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আদিল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাফর আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মেহেদী হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এস এম সোহাগ ফরাজী।