• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: মোগলবাজারে চাঞ্চল্য পটুয়াখালীতে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা, সিআইডি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোশাররফ হোছাইন জুলাই নিয়ে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে: সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলার প্রতিবাদ: মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত করে এনসিপির বিক্ষোভের ডাক শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ: ৯৯৯-এ কলে দম্পতি উদ্ধার, গ্রেফতার ৩

বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৬ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রাম থেকে সুমাইয়া বেগম (১৭) নামের এক কিশোরীর ঘরের সিলিং বাঁশের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলের দিকে নিজ বসতঘরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমাইয়া বেগম ইশবপুর গ্রামের মোঃ রিয়াছত আলীর মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রের বিবরণ

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সুমাইয়া ও তার ছোট বোনকে ঘরে রেখে মা-বাবা পাশের একটি বাড়িতে কাজ করতে যান। দুপুরে খাওয়া শেষ করে ছোট বোন ঘরের বাইরে গেলে সুযোগ বুঝে সুমাইয়া ভেতর থেকে দরজা আটকে দেয়। পরে ছোট বোন ফিরে এসে তাকে বহু ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ভয় পেয়ে চিৎকার শুরু করে।

তার চিৎকারে বাবা-মাসহ প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। কোনো উপায় না পেয়ে তারা ঘরের পেছনের দিকে রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাঁশের সাথে ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়াকে ঝুলতে দেখেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিচে নামিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনানুগ ব্যবস্থা গ্রহণ

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, “খবর পেয়ে পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করে। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd