• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সৌদি আরবে রান্না ও ঘুমানো নিয়ে দ্বন্দ্বে রুমমেটের ছু-রি-কা-ঘা-তে সিলেটের যুবক মতিউর খু/ন: ৩ মাসের সন্তান রেখে গেলেন ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে বিদ্যুতের ট্রেন: ব্যয় ৩ হাজার ৮২ কোটি টাকা, এমপি আলতাফ হোসেন চৌধুরীর সাথে অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জুর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়: বিশেষ উপহার প্রদান বাজার তদারকি: ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান, ৩৯ জেলায় ৬ লাখ টাকা জরিমানা ট্রেনে চেপে মাওয়ায় নিখোঁজ ৪ শিশু: পদ্মা সেতু উত্তর থানা পুলিশের মানবিক তৎপরতায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর তারা জিন্দা থাকতে এক মোটু ভাত দাওনি মা বাবার মুখে: জনপ্রিয় গানের স্বীকৃতি চান ভিখারি দেলোয়ার দেওয়ান, বিচার চাইলেন দেশবাসীর কাছে বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার: আদালতে সোপর্দের প্রস্তুতি বনানীর হোটেল থেকে ‘ডেভিল’ হাজী স্বপন ফের গ্রেফতার: ছাতক থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিমান্ডের প্রস্তুতি বিশ্বনাথে পৌর ছাত্রদল নেতার বাসায় হামলা, লুটপাট ও ভাঙচুর: নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান: ৫২ পিস ইয়াবাসহ মাদক কারবারি দিদারুল ইসলাম জিকু গ্রেফতার

রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে সাংসদ হুমাম কাদের চৌধুরীর ত্রাণ বিতরণ: ‘পাহাড় কাটাও বন্ধ করব’

Reporter Name / ৪৯ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে সাংসদ হুমাম কাদের চৌধুরীর ত্রাণ বিতরণ: ‘পাহাড় কাটাও বন্ধ করব’

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | দৈনিক জীবনযাত্রা:

টানা কয়েকদিনের অতিবৃষ্টিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ও দুর্গত পরিবারের মাঝে জরুরি ত্রাণ সহায়তা বিতরণ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের জনপ্রিয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। গতকাল ১০ জুলাই (শুক্রবার) দুপুর থেকে তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সশরীরে পরিদর্শন করেন এবং বন্যাকবলিত ও পাহাড়ধসের শিকার সাধারণ মানুষের খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সাংসদ হুমাম কাদের চৌধুরী নিজ হাতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে চাল, ডালসহ বিভিন্ন জরুরি শুকনো ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন।

মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও দলীয় নেতাদের নিয়ে পরিদর্শন

ত্রাণ বিতরণ ও পরিদর্শনের সময় সাংসদের সাথে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—পৌরসভা বিএনপির আহ্বায়ক হাজী মাহাবুব ছাফা, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন শাহ, হাজী ইলিয়াস সিকদার, আবদুল শুক্কুর, মো. সাদেক এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—আজাদ খান, আবদুল গফুর খান, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনছুর উদ্দিন, যুবদল নেতা পারভেজ মোশাররফ, মুহাম্মদ মুহসিন, ইসমাইল সিকদার, জিএস শোয়াইব কাদের, এস এম সুমন, আবুল হোসেন চৌধুরী, মো. দিদারুল আলম, ছাত্রদল নেতা ফারুকুল ইসলাম, আবু বক্কর, হেলাল উদ্দিন আহমেদ, কামাল আহম্ম্দ সাইফু, তোহা, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাসুদ রানা, মোরশেদ আলম, গাজী নেজাম উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দ্রুত পুনর্বাসন ও পরিবেশ রক্ষায় কঠোর হুঁশিয়ারি

পরিদর্শনকালে স্থানীয় সাধারণ মানুষ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুর্যোগের এই কঠিন মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরাসরি এসে দাঁড়ানোর জন্য সাংসদ হুমাম কাদের চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সাংসদ উপস্থিত জনতাকে আশ্বস্ত করে বলেন, “যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা রাঙ্গুনিয়াবাসী সবসময় এক হয়ে লড়েছি। এবারও ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষকে দ্রুত পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।”

পরবর্তীতে সেখানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বর্তমান বন্যা পরিস্থিতি, অতিবৃষ্টি এবং পাহাড়ধসের মূল কারণ নিয়ে বিস্তারিত কথা বলেন সাংসদ হুমাম কাদের চৌধুরী। রাঙ্গুনিয়ার প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি দৃঢ়তার সাথে বলেন—

“আমরা ইতিমধ্যেই রাঙ্গুনিয়ায় অবৈধ বালুর ব্যবসা সম্পূর্ণ বন্ধ করেছি। এবার রাঙ্গুনিয়ার বুক থেকে অবৈধভাবে পাহাড় কাটাও চিরতরে বন্ধ করব। পরিবেশ ধ্বংস করে যারা সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।”

সাংসদের এমন সাহসী ও পরিবেশবান্ধব বক্তব্যে স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক স্বস্তি ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

 

সম্পাদক প্রকাশ।

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd