• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৯৯৯ নম্বরে ফোনকলে সোনাডাঙ্গা থেকে চুরি হওয়া বাস লোহাগড়ায় উদ্ধার: জিপিএস ট্র্যাকিংয়ে বাজিমাত পুলিশের সৌদি আরবে রান্না ও ঘুমানো নিয়ে দ্বন্দ্বে রুমমেটের ছু-রি-কা-ঘা-তে সিলেটের যুবক মতিউর খু/ন: ৩ মাসের সন্তান রেখে গেলেন ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে বিদ্যুতের ট্রেন: ব্যয় ৩ হাজার ৮২ কোটি টাকা, এমপি আলতাফ হোসেন চৌধুরীর সাথে অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জুর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়: বিশেষ উপহার প্রদান বাজার তদারকি: ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান, ৩৯ জেলায় ৬ লাখ টাকা জরিমানা ট্রেনে চেপে মাওয়ায় নিখোঁজ ৪ শিশু: পদ্মা সেতু উত্তর থানা পুলিশের মানবিক তৎপরতায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর তারা জিন্দা থাকতে এক মোটু ভাত দাওনি মা বাবার মুখে: জনপ্রিয় গানের স্বীকৃতি চান ভিখারি দেলোয়ার দেওয়ান, বিচার চাইলেন দেশবাসীর কাছে বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার: আদালতে সোপর্দের প্রস্তুতি বনানীর হোটেল থেকে ‘ডেভিল’ হাজী স্বপন ফের গ্রেফতার: ছাতক থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিমান্ডের প্রস্তুতি বিশ্বনাথে পৌর ছাত্রদল নেতার বাসায় হামলা, লুটপাট ও ভাঙচুর: নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে  নজরুল বর্ষ ২০২৬-২০২৭ 

Reporter Name / ১৪৫ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে  নজরুল বর্ষ ২০২৬-২০২৭

‎নিজস্ব প্রতিবেদক:

‎জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং তাঁর অবদানকে জাতীয় জীবনে আরও স্মরণীয় করে রাখতে সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে রাজবাড়ীতে তিন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালিত হচ্ছে।

‎সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন, রাজবাড়ী ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে শুক্রবার (৩ জুলাই) রাজবাড়ীর আজাদী ময়দানে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি ২ থেকে ৪ জুলাই ২০২৬ পর্যন্ত দেশব্যাপী সকল জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী কর্মসূচির অংশ।

‎অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা “বল বীর—বল উন্নত মম শির! শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!” আবৃত্তির মাধ্যমে কবির দ্রোহ, সাম্য ও মানবতার চেতনাকে স্মরণ করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।

‎এদিন স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা কাজী নজরুল ইসলামের কালজয়ী গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। সুর, ছন্দ ও নৃত্যের সমন্বয়ে আয়োজিত পরিবেশনাগুলো দর্শকদের মুগ্ধ করে এবং পুরো অনুষ্ঠানস্থলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎আয়োজকরা জানান, নজরুলের সাহিত্য, সংগীত, সাম্যবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও দ্রোহী মননকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি জাতীয় জীবনে তাঁর অবদানকে আরও গভীরভাবে স্মরণ ও চর্চার মাধ্যমে সাংস্কৃতিক মূল্যবোধকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবিই নন, তিনি মানবতা, সাম্য, প্রেম ও সম্প্রীতিরও কবি। তাঁর সাহিত্য ও সংগীত যুগে যুগে মানুষকে অন্যায়, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে অনুপ্রাণিত করেছে।

‎বক্তারা আরও বলেন, নজরুল চর্চা শুধু বর্তমান প্রজন্মের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না; ভবিষ্যৎ প্রজন্মের মাঝেও তাঁর আদর্শ, সাহিত্য ও সংগীতের চর্চা ছড়িয়ে দিতে হবে। তাহলেই জাতীয় কবির সৃষ্টিকর্ম ও চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবে।

 

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd