সাভারে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার, ঢাকা:
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২টা ০৫ মিনিটে সাভার মডেল থানার বক্তারপুর বেদেপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে রবিন (২৭), পিতা: জাহিদুল ইসলাম নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৩০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক নির্মূলে ঢাকা জেলা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।