মুগদা থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২৫ জুন ২০২৬
রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ অহিদ বেপারী (৩৮), গোপাল (৩৬), মোঃ আকতার হোসেন আজিম (৩৯), মোঃ হাবিব (২১), মোঃ খোকন ওরফে কয়লা (৩১), মোঃ সোহেল (২৫), জামাল ফকির (৪০), আনিছ মিয়া (৩৫), মোঃ জুয়েল (৪০) এবং মোঃ টুটু হাসান (৩২)।
মুগদা থানা সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই ১০ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে মুগদা থানা পুলিশ।