• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জগন্নাথপুরে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর গৃহবধূর মৃ/ত্যু: ঘরে মিলল ঝু/ল/ন্ত দে/হ, ম/র্গে পাঠাল পুলিশ কমলগঞ্জে ধলাই নদীতে টমটম ডুবি: নিখোঁজের ৩০ ঘণ্টা পর ভানুগাছ রেল ব্রিজের কাছ থেকে চালক প্রীতমের লা/শ উদ্ধার অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ক্যানসার গবেষক ড. এসএম সরওয়ার: মানবিক উদ্যোগে ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: রোগী বাঁচাতে গিয়ে ৭ আনসার সদস্য গুরুতর আহত, আইসিইউ ও সিসিইউতে ২ জন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, টানানোর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ঢাবি প্রশাসনের, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ ও কনসার্ট সম্পন্ন: ব্যান্ড ‘হাইওয়ে’র গানে মাতল তরুণরা ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: শিক্ষক হাফেজ রবিউল হাসান গ্রেপ্তার, প্রেমের ফাঁদে জিম্মি করে অর্থ আদায়, হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাঙ্গরায় ‘ডাকাত পড়েছে’ মাইকিং করে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে-পি/টি/য়ে হ-ত্যা: পূর্ববিরোধের জেরে র-ক্ত-ক্ষ-য়ী পরিণতি ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চায় ইসি: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা

এস এম সোহাগ ফরাজী / ৪৩ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন।
বুধবার স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন এবং সংসদীয় কূটনীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্পিকার বলেন, গত দুই দশকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে Comprehensive Economic Partnership Agreement (CEPA) নিয়ে আলোচনা এগিয়ে চলছে, যা ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ইলেকট্রনিক পণ্য আমদানিতে শুল্ক সুবিধা প্রদানের মাধ্যমে বাংলাদেশে ইলেকট্রনিক শিল্প স্থাপনে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত কিম জি-জুন বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী কোরিয়ান কোম্পানিগুলোর প্রতি সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR)’ বাস্তবায়নেও বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।
স্পিকার দক্ষিণ কোরিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণে দেশটির সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, আন্তঃসংসদীয় সম্পর্ক এবং বিদ্যমান সহযোগিতাকে আরও গভীর ও বহুমাত্রিক করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্পিকার ভোলার গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন এবং ইউরিয়া সার কারখানা নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া-সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd