• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাওলা আলী ঐক্য ফাউন্ডেশনের ৩৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সাময়িক কমিটি ঘোষণা সিলেট নগরীর লালবাজারের হোটেল থেকে হাসান মার্কেটের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিশ্বনাথে আদম ব্যবসার বিরোধে সংঘর্ষের মামলা: আদালতে জামিন আবেদন নামঞ্জুর, ৫ জন কারাগারে সিলেটে সারজিস আলমের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ: গোলাপগঞ্জে উত্তাপ সিলেটে সড়ক দুর্ঘটনায় ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদের মর্মান্তিক মৃত্যু বাকেরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার এমপি আবুল হোসেন খানের ১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি

সিলেটের বিশ্বনাথে দুপক্ষের সংঘর্ষে উত্তেজনা, আহত অন্তত ১০

সিলেট প্রতিনিধি শাহ্ তোফাজ্জল হোসেন / ৬৩ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

সিলেটের বিশ্বনাথে দুপক্ষের সংঘর্ষে আহত ১০, উভয় পক্ষের মামলার প্রস্তুতি

‎সিলেট প্রতিনিধি:

‎সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) সন্ধ্যা প্রায় ৭টার দিকে শ্রীপুর গ্রামে পাওনা টাকার বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

‎আহতদের মধ্যে রয়েছেন শ্রীপুর গ্রামের মখলিছ মিয়া (৫৫), তার ছেলে রিপন মিয়া (৩০), আব্দুল করিম (৪৫), আব্দুর রহিম (৩৫) এবং নাজমুল হোসেন শিমুল (৩০)সহ প্রায় ১০ জন।

‎আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

‎এ বিষয়ে স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই একে অপরকে দায়ী করে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

‎এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd