• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাওলা আলী ঐক্য ফাউন্ডেশনের ৩৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সাময়িক কমিটি ঘোষণা সিলেট নগরীর লালবাজারের হোটেল থেকে হাসান মার্কেটের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিশ্বনাথে আদম ব্যবসার বিরোধে সংঘর্ষের মামলা: আদালতে জামিন আবেদন নামঞ্জুর, ৫ জন কারাগারে সিলেটে সারজিস আলমের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ: গোলাপগঞ্জে উত্তাপ সিলেটে সড়ক দুর্ঘটনায় ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদের মর্মান্তিক মৃত্যু বাকেরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার এমপি আবুল হোসেন খানের ১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি

প্রস্তাবিত বাজেটের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ, ‘গণবিরোধী ও লুটপাটের বাজেট’ দাবি

এস এম সোহাগ ফরাজী / ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

‎প্রস্তাবিত বাজেটের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ, ‘গণবিরোধী ও লুটপাটের বাজেট’ দাবি

‎প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘গণবিরোধী ও লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে নেতারা দাবি করেন, প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে।

‎সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেন, এই বাজেটে ধনীরা তুলনামূলক বেশি সুবিধা পেলেও মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর করের চাপ আরও বাড়বে। তিনি অভিযোগ করেন, বাজেটের প্রায় ৭০ শতাংশ পরিচালন ব্যয়, বেতন-ভাতা ও ঋণের সুদ পরিশোধে ব্যয় হবে, যা উন্নয়ন ব্যয়ের তুলনায় বড় ধরনের ভারসাম্যহীনতা তৈরি করেছে।

‎তিনি আরও বলেন, উন্নত জাতি গঠনের জন্য শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে প্রয়োজনীয় অগ্রাধিকার দেওয়া হয়নি। পাশাপাশি সামাজিক সুরক্ষা খাতে প্রকৃত দরিদ্র মানুষের জন্য লক্ষ্যভিত্তিক পরিকল্পনারও ঘাটতি রয়েছে।

‎হামিদুর রহমান আযাদের মতে, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হলেও তা মূলত রাজনৈতিক জনপ্রিয়তা অর্জনের একটি কৌশল মাত্র। তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক বৈষম্য কমানোর ক্ষেত্রে এই বাজেট কার্যকর ভূমিকা রাখতে পারবে না।

‎সমাবেশে বক্তারা জনকল্যাণমুখী ও বৈষম্যহীন বাজেট প্রণয়নের দাবি জানান এবং প্রস্তাবিত বাজেট পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

 

দৈনিক জীবন যাএা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd