• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাওলা আলী ঐক্য ফাউন্ডেশনের ৩৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সাময়িক কমিটি ঘোষণা সিলেট নগরীর লালবাজারের হোটেল থেকে হাসান মার্কেটের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিশ্বনাথে আদম ব্যবসার বিরোধে সংঘর্ষের মামলা: আদালতে জামিন আবেদন নামঞ্জুর, ৫ জন কারাগারে সিলেটে সারজিস আলমের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ: গোলাপগঞ্জে উত্তাপ সিলেটে সড়ক দুর্ঘটনায় ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদের মর্মান্তিক মৃত্যু বাকেরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার এমপি আবুল হোসেন খানের ১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি

ত্রিশালে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার, কারাগারে প্রেরণ

এস এম সোহাগ ফরাজী / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

  1. ‎ত্রিশালে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার, কারাগারে প্রেরণ

‎প্রকাশিত:২৩ জুন, ২০২৬

‎ময়মনসিংহের ত্রিশালে আট বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. ইব্রাহিম (৪৫) নামের এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

‎আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাতে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটকে পুলিশে সোপর্দ করে।

‎গ্রেফতারকৃত মো. ইব্রাহিম উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকার বাসিন্দা।

‎ তিনি বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া (পাঁচ রাস্তার মোড়) এলাকার খালেক মণ্ডল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

‎ঘটনা ও স্থানীয় সূত্রে জানা যায়:

‎ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মহিলা মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

‎ওই গ্রামের নিয়ম অনুযায়ী বিভিন্ন বাড়ি থেকে পালাক্রমে মসজিদের ইমামকে খাবার দেওয়া হতো। গত শুক্রবার (১৯ জুন) দুপুরে শিশুটি ইমামের জন্য খাবার নিয়ে মসজিদের পাশে তার থাকার কক্ষে যায়। সেখানে ইমাম ইব্রাহিম তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে না জানাতে শিশুটিকে বিভিন্ন ভয়ভীতিও দেখানো হয়।

‎পরবর্তীতে সোমবার শিশুটি তার স্বজনদের কাছে বিষয়টি প্রকাশ করলে পুরো এলাকায় জানাজানি হয়। এতে ক্ষুব্ধ জনতা মসজিদে গিয়ে ইমামকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার স্বীকারোক্তির একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। খবর পেয়ে সোমবার রাতেই ত্রিশাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইমামকে আটক করে থানায় নিয়ে আসে।

‎এ ঘটনায় সোমবার রাতেই নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ইমাম ইব্রাহিমকে গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়।

‎ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

‎শিশুটি ইমামকে দুপুরের খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়। গত শুক্রবার ঘটনাটি ঘটলেও সোমবার বিষয়টি জানাজানি হয়।

‎ মঙ্গলবার শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। একইসঙ্গে অভিযুক্ত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd