• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দ্বিতীয় দিনে গড়াল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের আন্দোলন: ভবনে তালা, দুদিন ধরে অবরুদ্ধ অধ্যক্ষসহ ১৪ শিক্ষক শাহজালাল (রহ.) মাজারে ৩ পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ: আবেদন ১৫ অক্টোবরের মধ্যে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি মেলেনি: রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি আসতে বিলম্ব ইসিবি চত্বরে আবাসন প্রকল্পে ভাঙচুর ও লুটপাট: ডিবির হাতে ৯ নম্বর এজাহারভুক্ত আসামি মিজানুর গ্রেপ্তার মাদ্রাসার ছাত্রকে নির্যাতনের অভিযোগে শিক্ষক সাদেকুল ইসলাম গ্রেপ্তার: পটুয়াখালীতে অটোরিকশাচালক জাকারিয়া হ-ত্যা-র মূল রহস্য উদঘাটন: পরিকল্পনাকারী সাইফুলসহ গ্রেপ্তার ৩, ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের পটুয়াখালীতে পুলিশের বিশেষ অভিযান: পেশাদার চোর রাতুল হাসান বাবু গ্রেপ্তার, আদালতে প্রেরণ দায়িত্বে অবহেলা: মৌলভীবাজারের সিভিল সার্জনকে একদিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর জমি নিয়ে বিরোধে মাইকিং করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: ইউপি চেয়ারম্যানসহ আহত অন্তত ৩০

মাটির নিচে লুকানো বিপুল দেশীয় অ-স্ত্র-স-হ কু-খ্যা-ত সন্ত্রাসী ‘ব্ল্যাক জনি’ ও সহযোগী গ্রেপ্তার

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বন্দরে ডিবির সাঁড়াশি অভিযান: মাটির নিচে লুকানো বিপুল দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী ‘ব্ল্যাক জনি’ ও সহযোগী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মারাত্মক দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী মো. মতিউর রহমান জনি ওরফে ব্ল্যাক জনি (৩৯) ও তার এক সক্রিয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক পৌনে ১১টার দিকে বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের ঘাড়মোড়া কাজিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলেন—বন্দর থানার সুচিয়ারবন্দ এলাকার মো. আমান উল্লাহ ওরফে আমু মিয়ার ছেলে মো. মতিউর রহমান জনি ওরফে ব্ল্যাক জনি (৩৯) এবং একই থানার জিওধারা চৌরাস্তা এলাকার মো. খোরশেদ আলমের ছেলে মো. রিফাত হাসান (২৬)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের সার্বিক নির্দেশনায় ডিবি ‘খ-জোন’-এর এসআই (নিঃ) এস এম আব্দুল আজিজের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল ঘাড়মোড়া কাজিবাড়ি এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে সেখান থেকে চিহ্নিত সন্ত্রাসী ব্ল্যাক জনি ও তার সহযোগী রিফাতকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালানো হয়। আসামিদের সরাসরি দেখানো ও নিজ হাতে বের করে দেওয়ার ভিত্তিতে ঘটনাস্থলের একটি হাঁসের খামারের দক্ষিণ পাশের মাটির নিচে পুঁতে রাখা একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে তার ভেতর থেকে মোট ১৬টি মারাত্মক দেশীয় অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে—

৫টি সাধারণ লোহার তৈরি রামদা

২টি এসএস-এর বাটযুক্ত লোহার ধারালো রামদা

২টি লোহার তৈরি বাটযুক্ত রামদা

২টি ধারালো লোহার ছোরা

২টি লোহার তৈরি দা

৩টি শক্ত জিআই পাইপ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ভাড়াটে সন্ত্রাসী কর্মকাণ্ড, পথচারীদের ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র মাটির নিচে লুকিয়ে রেখেছিল।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় জানা গেছে, গ্রেপ্তারকৃত কুখ্যাত সন্ত্রাসী ব্ল্যাক জনির বিরুদ্ধে এর আগেও বন্দর ও নারায়ণগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি, অস্ত্র আইনে ১টি এবং পেনাল কোডের বিভিন্ন ধারায় হত্যাচেষ্টা ও মারামারিসহ অন্তত ৫টি নিয়মিত মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের (The Arms Act, 1878) সংশ্লিষ্ট ধারায় বন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এলাকার চিহ্নিত অন্যান্য সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে ডিবি পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd