• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দ্বিতীয় দিনে গড়াল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের আন্দোলন: ভবনে তালা, দুদিন ধরে অবরুদ্ধ অধ্যক্ষসহ ১৪ শিক্ষক শাহজালাল (রহ.) মাজারে ৩ পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ: আবেদন ১৫ অক্টোবরের মধ্যে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি মেলেনি: রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি আসতে বিলম্ব ইসিবি চত্বরে আবাসন প্রকল্পে ভাঙচুর ও লুটপাট: ডিবির হাতে ৯ নম্বর এজাহারভুক্ত আসামি মিজানুর গ্রেপ্তার মাদ্রাসার ছাত্রকে নির্যাতনের অভিযোগে শিক্ষক সাদেকুল ইসলাম গ্রেপ্তার: পটুয়াখালীতে অটোরিকশাচালক জাকারিয়া হ-ত্যা-র মূল রহস্য উদঘাটন: পরিকল্পনাকারী সাইফুলসহ গ্রেপ্তার ৩, ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের পটুয়াখালীতে পুলিশের বিশেষ অভিযান: পেশাদার চোর রাতুল হাসান বাবু গ্রেপ্তার, আদালতে প্রেরণ দায়িত্বে অবহেলা: মৌলভীবাজারের সিভিল সার্জনকে একদিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর জমি নিয়ে বিরোধে মাইকিং করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: ইউপি চেয়ারম্যানসহ আহত অন্তত ৩০

মাদ্রাসার ছাত্রকে নির্যাতনের অভিযোগে শিক্ষক সাদেকুল ইসলাম গ্রেপ্তার:

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২০ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জে আবাসিক মাদ্রাসার ছাত্রকে নির্যাতনের অভিযোগে শিক্ষক সাদেকুল ইসলাম গ্রেপ্তার: পাঠানো হলো কারাগারে

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জ জেলা শহরের রাজনগর এলাকার একটি আবাসিক কওমি মাদ্রাসায় এক স্কুলছাত্রকে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ধৃত শিক্ষককে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল হক।

গ্রেপ্তারকৃত শিক্ষকের নাম সাদেকুল ইসলাম। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পিরিজপুর গ্রামের বাসিন্দা এবং রাজনগর জান্নাতুল মাওয়া কওমী মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে শহরের রাজনগরের ‘দি রোজেস স্কুল’-এর ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত এক শিক্ষার্থীকে ধর্মীয় তালিম ও শিক্ষার কথা বলে কৌশলে নিজের মাদ্রাসায় ডেকে নেন শিক্ষক সাদেকুল ইসলাম। অভিযোগ রয়েছে, সেখানে ওই ছাত্রের ওপর নির্যাতন চালানো হয়। ঘটনাটি কারও কাছে প্রকাশ না করার জন্য ভুক্তভোগী শিক্ষার্থীকে নানাভাবে ভয়ভীতি ও হুমকিও প্রদর্শন করেন তিনি।

পরবর্তীতে ভুক্তভোগী শিশুটি বাড়িতে ফিরে পুরো ঘটনা পরিবারের সদস্যদের কাছে খুলে বললে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়।

এরই ধারাবাহিকতায় রবিবার রাত আনুমানিক ১০টার দিকে রাজনগর জান্নাতুল মাওয়া কওমী মাদ্রাসা থেকে স্থানীয় জনতার সহায়তায় অভিযুক্ত শিক্ষক সাদেকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল হক জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা বাদী হয়ে সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ওই মামলায় আটক শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত চলছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd