• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের পটুয়াখালীতে পুলিশের বিশেষ অভিযান: পেশাদার চোর রাতুল হাসান বাবু গ্রেপ্তার, আদালতে প্রেরণ দায়িত্বে অবহেলা: মৌলভীবাজারের সিভিল সার্জনকে একদিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর জমি নিয়ে বিরোধে মাইকিং করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: ইউপি চেয়ারম্যানসহ আহত অন্তত ৩০ অটোরিকশা ও ইজিবাইক স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সং-ঘ-র্ষ: আহত অন্তত ২৫ মাদ্রাসায় যাওয়ার পথে দুই শিক্ষার্থী নিখোঁজ: চার দিনেও হদিস নেই, পরিবারে চরম উৎকণ্ঠা মাটির নিচে লুকানো বিপুল দেশীয় অ-স্ত্র-স-হ কু-খ্যা-ত সন্ত্রাসী ‘ব্ল্যাক জনি’ ও সহযোগী গ্রেপ্তার শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম প্রত্যাহার আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বমঞ্চে ঐতিহাসিক ভাষণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীতে পুলিশের বিশেষ অভিযান: পেশাদার চোর রাতুল হাসান বাবু গ্রেপ্তার, আদালতে প্রেরণ

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীতে পুলিশের বিশেষ অভিযান: পেশাদার চোর রাতুল হাসান বাবু গ্রেপ্তার, আদালতে প্রেরণ

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলা শহরের বিভিন্ন এলাকায় চুরি ও অপরাধমূলক তৎপরতা দমনে পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে মো. রাতুল হাসান বাবু (২৫) নামের এক চিহ্নিত পেশাদার চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) পটুয়াখালী সদর থানা পুলিশের একটি আভিযানিক দল শহরের সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত রাতুল হাসান বাবু পটুয়াখালী পৌরসভার কলাতলা ২য় লেন এলাকার মোস্তফা তালুকদার ও নুর জাহান বেগম দম্পতির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহর ও আশপাশের এলাকায় চুরি ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক (এসআই) শিহাব বাহাদুরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল পৌর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত চোর রাতুল হাসান বাবুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও রেকর্ডপত্র যাচাই শেষে চুরির সাথে তার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ মেলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পটুয়াখালী সদর থানা পুলিশ জানায়, ধৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রবিবারই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd