• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দ্বিতীয় দিনে গড়াল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের আন্দোলন: ভবনে তালা, দুদিন ধরে অবরুদ্ধ অধ্যক্ষসহ ১৪ শিক্ষক শাহজালাল (রহ.) মাজারে ৩ পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ: আবেদন ১৫ অক্টোবরের মধ্যে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি মেলেনি: রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি আসতে বিলম্ব ইসিবি চত্বরে আবাসন প্রকল্পে ভাঙচুর ও লুটপাট: ডিবির হাতে ৯ নম্বর এজাহারভুক্ত আসামি মিজানুর গ্রেপ্তার মাদ্রাসার ছাত্রকে নির্যাতনের অভিযোগে শিক্ষক সাদেকুল ইসলাম গ্রেপ্তার: পটুয়াখালীতে অটোরিকশাচালক জাকারিয়া হ-ত্যা-র মূল রহস্য উদঘাটন: পরিকল্পনাকারী সাইফুলসহ গ্রেপ্তার ৩, ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের পটুয়াখালীতে পুলিশের বিশেষ অভিযান: পেশাদার চোর রাতুল হাসান বাবু গ্রেপ্তার, আদালতে প্রেরণ দায়িত্বে অবহেলা: মৌলভীবাজারের সিভিল সার্জনকে একদিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর জমি নিয়ে বিরোধে মাইকিং করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: ইউপি চেয়ারম্যানসহ আহত অন্তত ৩০

শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম প্রত্যাহার

Reporter Name / ৪৬ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রশাসনিক কারণে রাজধানীর শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

প্রশাসনিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারপূর্বক তাঁকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আনুষ্ঠানিক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে ও প্রশাসনিক প্রয়োজনে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে অবিলম্বে তাঁর বর্তমান দায়িত্ব হস্তান্তর করে ডিএমপি সদরদপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সেখানেই সংযুক্ত থাকবেন।

এর আগে মিরপুর ১ নম্বরে অবস্থিত দীর্ঘ ৫০ বছরের ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’-এ মধ্যরাতে মুখোশধারীদের হামলা, লুটপাট ও ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা এবং দায়িত্ব পালনে অবহেলার গুরুতর অভিযোগ ওঠে। সেই ঘটনার পরপরই পুলিশের অভ্যন্তরীণ পদক্ষেপ হিসেবে এ প্রত্যাহারের আদেশ জারি করা হলো।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd