• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: সিলেট পুরাতন কারাগারের জায়গায় নির্মিত হচ্ছে উন্মুক্ত পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স: দশমিনায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ কারবারি নুর ইসলাম গ্রেফতার বিগত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে: সিলেটে এমপি তাহসিনা রুশদীর লুনা সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক: বার্ষিক সাশ্রয় হবে প্রায় অর্ধকোটি টাকা, পাওনাদারদের ফাঁসাতে সাজানো অপহরণের নাটক: সাড়ে ৪ বছর মাজার ও বেদে পল্লীতে আত্মগোপনের শেষ রক্ষা হলো না কেপটাউনে সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক: সাংবাদিকদের স্বার্থ আদায়ে নিজেদেরই সোচ্চার হতে হবে: ডিআরইউতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী

আঞ্চলিক স্বাস্থ্য সহযোগিতায় পিপিপি-ভিত্তিক যৌথ বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

Reporter Name / ৩৬ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আঞ্চলিক স্বাস্থ্য সহযোগিতায় পিপিপি-ভিত্তিক যৌথ বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জাতীয় ডেস্ক / ঢাকা: আঞ্চলিক স্বাস্থ্যশিল্পের টেকসই উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং চিকিৎসা খাতে গবেষণার পরিধি বাড়াতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-ভিত্তিক যৌথ বিনিয়োগের ওপর বিশেষ জোর দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) চীনের হাইনান প্রদেশের হাইকোতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘বোয়াও এশিয়া ফোরাম (BFA) গ্লোবাল হেলথকেয়ার ফোরাম ২০২৬ হাইকো সম্মেলন’-এর একটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

আমদানিনির্ভরতা কমানো ও স্থানীয় উৎপাদনের ওপর গুরুত্ব

প্যানেল আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধ ও চিকিৎসাসরঞ্জামে অতিরিক্ত আমদানিনির্ভরতা, স্থানীয় উৎপাদন সক্ষমতার কাঠামোগত সীমাবদ্ধতা, চিকিৎসা গবেষণার পর্যাপ্ত অবকাঠামোর ঘাটতি এবং দক্ষ মানবসম্পদের সংকট উত্তরণে পিপিপি মডেল অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে। সরকার, দেশীয় ওষুধ প্রস্তুতকারক শিল্প এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বয়ে যৌথ বিনিয়োগ বাড়ালে তা ওষুধ উৎপাদন ও চিকিৎসা গবেষণাকে বহুগুণ ত্বরান্বিত করবে।

তিনি আরও উল্লেখ করেন, যৌথ উদ্যোগ একদিকে যেমন বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যশিল্পের ভিত্তিকে আরও শক্তিশালী করবে, অন্যদিকে দেশকে আন্তর্জাতিক মানের একটি প্রতিযোগিতামূলক আঞ্চলিক জেনেরিক ওষুধ উৎপাদন কেন্দ্র (Regional Generic Drug Hub) হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জ্ঞান বিনিময় ও আঞ্চলিক সহযোগিতার আহ্বান

এশিয়ার দেশগুলোর অভিন্ন স্বাস্থ্যগত চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক অংশীদারত্ব বাড়ানোর তাগিদ দিয়ে মন্ত্রী চীনের সাথে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়, শিল্প সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদার মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতাকে স্বাগত জানান।

বিশেষজ্ঞদের মতবিনিময়

উক্ত প্যানেল আলোচনায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেন। এর মধ্যে আইসিজিইবি (ICGEB)-এর এলেনা বেনেদেত্তি, ডব্লিউএফপি চায়না (WFP China)-এর ঝাও বিং এবং চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ (China National Biotec Group)-এর লি শিউলিং তাঁদের বক্তব্যে বলেন, একটি কার্যকর ও গতিশীল পিপিপি কাঠামো এবং শক্তিশালী আঞ্চলিক সহযোগিতা উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্যখাতে বেসরকারি বিনিয়োগ ও কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে বিরাট ভূমিকা রাখতে পারে। বক্তারা বায়োমেডিসিন এবং ডিজিটাল স্বাস্থ্য খাতের যুগোপযোগী অগ্রগতি ত্বরান্বিত করতে সমন্বিত শিল্প পরিকল্পনা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

 

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd