• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: সিলেট পুরাতন কারাগারের জায়গায় নির্মিত হচ্ছে উন্মুক্ত পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স: দশমিনায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ কারবারি নুর ইসলাম গ্রেফতার বিগত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে: সিলেটে এমপি তাহসিনা রুশদীর লুনা সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক: বার্ষিক সাশ্রয় হবে প্রায় অর্ধকোটি টাকা, পাওনাদারদের ফাঁসাতে সাজানো অপহরণের নাটক: সাড়ে ৪ বছর মাজার ও বেদে পল্লীতে আত্মগোপনের শেষ রক্ষা হলো না কেপটাউনে সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক: সাংবাদিকদের স্বার্থ আদায়ে নিজেদেরই সোচ্চার হতে হবে: ডিআরইউতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী

বিগত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে: সিলেটে এমপি তাহসিনা রুশদীর লুনা

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বিগত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে: সিলেটে এমপি তাহসিনা রুশদীর লুনা

সিলেট প্রতিনিধি / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: বিশ্বনাথ-ওসমানীনগর আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, “একটি জাতিকে তখনই সম্পূর্ণরূপে পঙ্গু ও ধ্বংস করা যায়, যখন তার মেরুদণ্ডস্বরূপ শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়। যখন শিক্ষায় গলদ থাকে, তখন অদক্ষ ইঞ্জিনিয়ারের নকশায় তৈরি সেতু ও ভবন ধসে পড়ে, আর অদক্ষ চিকিৎসকের অবহেলায় অকালে রোগীর প্রাণ যায়।”

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ‘লজ্জতুন নেছা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ’-এর কলেজ শাখা উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অটোপাস ও শিক্ষার গুণগত বিপর্যয়

বিগত শাসনামলের তীব্র সমালোচনা করে সংসদ সদস্য লুনা বলেন, “বিগত ১৭ বছরে আমরা প্রত্যক্ষ করেছি কীভাবে দেশের শিক্ষা কাঠামোকে পরিকল্পিতভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। অটোপাস সংস্কৃতি ও বিশৃঙ্খল আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের এমন মানসিকতা তৈরি করা হয়েছিল যে, রাস্তায় নামলেই পরীক্ষা ছাড়া পাস আর জিপিএ-৫ মিলবে। কিন্তু ভিত্তিহীন জিপিএ-৫ আর অটোপাস পাওয়া প্রজন্ম দিয়ে সমাজ ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত উন্নয়ন অসম্ভব।”

তিনি আরও বলেন, “বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পরই আত্মঘাতী সেই অটোপাস প্রথা বাতিল করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার গুণগত মান ফিরিয়ে আনতে অত্যন্ত সজাগ ও আন্তরিক। জাতীয় বাজেটে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ বছর রেকর্ড পরিমাণ বাজেট বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।”

সুশিক্ষার পরিবেশ ও দায়িত্বশীলতার তাগিদ

এমপি তাহসিনা রুশদীর লুনা উল্লেখ করেন, কেবল নতুন ভবন, দৃষ্টিনন্দন চত্বর কিংবা বড় খেলার মাঠ থাকলেই প্রাতিষ্ঠানিক শিক্ষা পূর্ণতা পায় না। তিনি বলেন, “শিক্ষার্থীদের যেমন একনিষ্ঠভাবে পাঠে মনোযোগী হতে হবে, তেমনি শিক্ষকদেরও আন্তরিকতার সাথে পাঠদানে যত্নবান হতে হবে। শিক্ষক-শিক্ষার্থীর এই সমন্বিত প্রয়াসেই একটি প্রতিষ্ঠান প্রকৃত সুশিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।”

অনুষ্ঠানে অতিথিবৃন্দ

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলশী কুমার সাহার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহেদ বিন কাশেম, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও এমপি তাহসিনা রুশদীর লুনার একান্ত সহকারী মো. ময়নুল হক, প্রভাষক মোনায়েম খান, অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা আব্দুর রউফ, আব্দুর রব সরকার, মুক্তাদীর ও কয়েছ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. মোস্তাক আহমদ রুহেল। পবিত্র কোরআন তিলাওয়াত করে শিক্ষার্থী তারেক আহমদ, মানপত্র পাঠ করে মুক্তারা জান্নাত ফাহমিদা এবং নাতে রাসুল (সা.) পরিবেশন করে মারুফা বেগম। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd