• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: সিলেট পুরাতন কারাগারের জায়গায় নির্মিত হচ্ছে উন্মুক্ত পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স: দশমিনায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ কারবারি নুর ইসলাম গ্রেফতার বিগত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে: সিলেটে এমপি তাহসিনা রুশদীর লুনা সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক: বার্ষিক সাশ্রয় হবে প্রায় অর্ধকোটি টাকা, পাওনাদারদের ফাঁসাতে সাজানো অপহরণের নাটক: সাড়ে ৪ বছর মাজার ও বেদে পল্লীতে আত্মগোপনের শেষ রক্ষা হলো না কেপটাউনে সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক: সাংবাদিকদের স্বার্থ আদায়ে নিজেদেরই সোচ্চার হতে হবে: ডিআরইউতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী

সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি:

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: রবিবার ডিসি ও পুলিশ কমিশনারকে স্মারকলিপি, ধর্মঘটের ডাক

সিলেট প্রতিনিধি / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: সিলেটে একের পর এক বাণিজ্য মেলা আয়োজনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিদ্যমান অর্থনৈতিক সংকট ও দীর্ঘস্থায়ী ব্যবসায়িক মন্দার মধ্যে ঘন ঘন এমন মেলার আয়োজনকে স্থায়ী ব্যবসায়ীদের টিকে থাকার জন্য চরম হুমকি আখ্যা দিয়েছেন তাঁরা। মেলা বন্ধের সুনির্দিষ্ট সিদ্ধান্ত না এলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে পূর্ণাঙ্গ ধর্মঘটসহ রাজপথে কঠোর আন্দোলনের চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) রাতে সিলেট নগরীর বারুতখানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি ও সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের এক যৌথ জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

অস্তিত্ব সংকটে স্থানীয় ব্যবসায়ীরা

যৌথ সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা ক্ষোভ প্রকাশ করে জানান, সিলেট নগরী ও আশপাশের এলাকায় উপর্যুপরি বাণিজ্য মেলার অনুমতি দেওয়ায় স্থানীয় বাজারব্যবস্থায় ধস নেমেছে। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক মন্দা, অন্যদিকে কেনাবেচা তলানিতে নামায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দোকান ভাড়া, বিদ্যুৎ বিল ও কর্মচারীদের বেতন পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন।

তাঁরা অভিযোগ করেন, স্থায়ীভাবে সরকার ও পৌরসভাকে কর দিয়ে বছরজুড়ে যারা ব্যবসা পরিচালনা করছেন, তাঁদের স্বার্থকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে বহিরাগতদের মেলা করার অবাধ সুযোগ দেওয়া হচ্ছে। ফলে স্থানীয় শত শত ব্যবসায়ী এখন পথে বসার উপক্রম হয়েছেন।

একক আন্তর্জাতিক মেলার দাবি ও আলটিমেটাম

ব্যবসায়ী নেতারা স্পষ্ট করে বলেন, তাঁরা সামগ্রিকভাবে মেলার বিরোধী নন। তবে ঘন ঘন ও পৃথকভাবে বাণিজ্য মেলা আয়োজনের অপসংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে। এর বিকল্প হিসেবে স্থানীয় ও জাতীয় অর্থনীতির স্বার্থে বছরে কেবল একটি সমন্বিত ও সুপরিকল্পিত ‘আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ আয়োজনের দাবি জানান তাঁরা।

উদ্ভূত পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য রক্ষায় কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন ব্যবসায়ী প্রতিনিধিরা:

আগামী রবিবার (২০ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসক (ডিসি) এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের কাছে সুনির্দিষ্ট দাবি সংবলিত স্মারকলিপি পেশ করা হবে।

স্মারকলিপি প্রদানের পর পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে মেলার কার্যক্রম বন্ধে কার্যকর প্রশাসনিক সিদ্ধান্ত না এলে দোকানপাট বন্ধ, ধর্মঘট এবং লাগাতার আন্দোলনের মতো কঠোর কর্মসূচি মাঠে নামানো হবে।

সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শীর্ষ নেতৃবৃন্দসহ নগরীর বিভিন্ন বিপণিবিতান ও বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd