• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: সিলেট পুরাতন কারাগারের জায়গায় নির্মিত হচ্ছে উন্মুক্ত পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স: দশমিনায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ কারবারি নুর ইসলাম গ্রেফতার বিগত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে: সিলেটে এমপি তাহসিনা রুশদীর লুনা সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক: বার্ষিক সাশ্রয় হবে প্রায় অর্ধকোটি টাকা, পাওনাদারদের ফাঁসাতে সাজানো অপহরণের নাটক: সাড়ে ৪ বছর মাজার ও বেদে পল্লীতে আত্মগোপনের শেষ রক্ষা হলো না কেপটাউনে সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক: সাংবাদিকদের স্বার্থ আদায়ে নিজেদেরই সোচ্চার হতে হবে: ডিআরইউতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী

১৮ দিন কারাভোগের পর মুক্ত, সুমা বড়াল(ডলি বাংলাদেশী): ‘বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসাই ছিল কাল, কারো প্রতি ক্ষোভ নেই’

Reporter Name / ৫২০ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

১৮ দিন কারাভোগের পর মুক্তি পেলেন সুমা বড়াল(ডলি বাংলাদেশী)  ‘বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসাই ছিল কাল, কারো প্রতি ক্ষোভ নেই’

জাতীয় ডেস্ক /

ঢাকা: মিথ্যা মামলায় দীর্ঘ ১৮ দিন কারাবাস শেষে অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সুমা বড়াল(ডলি বাংলাদেশী) কারামুক্ত হয়ে মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি জেলজীবনের এই কঠিন দিনগুলোকে তিনি জীবনের এক অনন্য অভিজ্ঞতা ও আত্মোপলব্ধির অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন।

এক বার্তায় সুমা বড়াল (ডলি বাংলাদেশী) জানান, গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তিনি। সেখানে আকস্মিকভাবে একটি উশৃঙ্খল দল ‘মব’ সৃষ্টি করে তাঁকে হেনস্তা ও পুলিশের হাতে তুলে দেয়। এরপর সাজানো মামলায় গত ২ সেপ্টেম্বর পর্যন্ত টানা ১৮ দিন তাঁকে কারাবন্দি থাকতে হয়।

‘পদ-পদবি নয়, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাই একমাত্র দোষ’

কারামুক্তির পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সুমা বড়াল (ডলি বাংলাদেশী) আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের পদ-পদবিধারী বা প্রভাবশালী কেউ নই। আমি নিতান্তই একজন সাধারণ মানুষ হিসেবে রাজবন্দি ছিলাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার অগাধ সম্মান, শ্রদ্ধা ও নিঃস্বার্থ ভালোবাসাই ছিল আমার একমাত্র ‘অপরাধ’। কোনো ধরনের অন্যায়ের সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও কেবল সেই শ্রদ্ধাবোধের কারণে স্বার্থান্বেষী ও চক্রান্তকারী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে আমাকে অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটাতে হয়েছে।”

কারো প্রতি ক্ষোভ নেই, পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা

কারাবাসের দুর্বিষহ দিনগুলোতে যাঁরা মানসিক ও পারিবারিকভাবে সাহস জুগিয়েছেন, তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “এই দীর্ঘ ১৮ দিনে যাঁরা বিভিন্ন মাধ্যমে আমার খোঁজখবর নিয়েছেন, পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আমার মুক্তির জন্য দোয়া করেছেন—তাঁদের প্রত্যেকের প্রতি আমি অন্তরের গভীর থেকে সশ্রদ্ধ ধন্যবাদ জানাই।”

তিনি আরও উল্লেখ করেন, সম্পূর্ণ অন্যায়ভাবে কারাবরণ করলেও কারো প্রতি তাঁর মনে কোনো আক্ষেপ, রাগ বা ক্ষোভ নেই। বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ পরিবারের প্রতি অবিচল আনুগত্যের মূল্য হিসেবে এই ত্যাগকে তিনি জীবনের একটি পরম প্রাপ্তি বলেই মনে করেন। দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে ভবিষ্যতেও সকলের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করেছেন তিনি।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd