• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: মোগলবাজারে চাঞ্চল্য পটুয়াখালীতে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা, সিআইডি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোশাররফ হোছাইন জুলাই নিয়ে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে: সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলার প্রতিবাদ: মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত করে এনসিপির বিক্ষোভের ডাক শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ: ৯৯৯-এ কলে দম্পতি উদ্ধার, গ্রেফতার ৩

ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে আহত নারী, মৃত্যু

এস এম সোহাগ ফরাজী / ১০৯ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে আহত নারী, মৃত্যু

‎ঢাকা প্রতিনিধি: রাজধানীতে ছিনতাইকারীর টানাহেঁচড়ার শিকার হয়ে চলন্ত রিকশা থেকে পড়ে গুরুতর আহত হওয়ার চার দিন পর মারা গেছেন সোহেলি ইসলাম (৪২)। তিনি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ-এর একজন মেডিক্যাল সার্ভিস অফিসার ছিলেন।

‎পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার ভোরে দিনাজপুর থেকে একমাত্র মেয়েকে নিয়ে ঢাকায় ফেরেন সোহেলি ইসলাম। গাবতলী থেকে রিকশাযোগে ধানমন্ডিতে নিজ বাসার উদ্দেশে রওনা দেন তারা। সকাল সোয়া ৬টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাঁর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

‎এ সময় ছিনতাইকারীদের সঙ্গে টানাহেঁচড়ার একপর্যায়ে সোহেলি ইসলাম চলন্ত রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান। এতে তাঁর মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে।

‎স্বজনদের অভিযোগ, দুর্ঘটনার পরপরই আশপাশের মানুষের কাছ থেকে তেমন সহায়তা পাওয়া যায়নি। পরে রিকশাচালক ও কয়েকজন পথচারীর সহযোগিতায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করেও তাঁর অবস্থার উন্নতি হয়নি।

‎অবশেষে বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‎পরিবারের সদস্যরা জানান, নানা প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে তিনি তাঁর একমাত্র মেয়েকে মানুষ করার চেষ্টা করছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

‎এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। স্বজনরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

‎নগরীতে ছিনতাইয়ের ঘটনায় একজন কর্মজীবী নারীর মর্মান্তিক মৃত্যু জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd