• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের সং-ঘ-র্ষে সাংবাদিক আহত ‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ

ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে আহত নারী, মৃত্যু

এস এম সোহাগ ফরাজী / ২১৪ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে আহত নারী, মৃত্যু

‎

‎ঢাকা প্রতিনিধি: রাজধানীতে ছিনতাইকারীর টানাহেঁচড়ার শিকার হয়ে চলন্ত রিকশা থেকে পড়ে গুরুতর আহত হওয়ার চার দিন পর মারা গেছেন সোহেলি ইসলাম (৪২)। তিনি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ-এর একজন মেডিক্যাল সার্ভিস অফিসার ছিলেন।

‎

‎পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার ভোরে দিনাজপুর থেকে একমাত্র মেয়েকে নিয়ে ঢাকায় ফেরেন সোহেলি ইসলাম। গাবতলী থেকে রিকশাযোগে ধানমন্ডিতে নিজ বাসার উদ্দেশে রওনা দেন তারা। সকাল সোয়া ৬টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাঁর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

‎

‎এ সময় ছিনতাইকারীদের সঙ্গে টানাহেঁচড়ার একপর্যায়ে সোহেলি ইসলাম চলন্ত রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান। এতে তাঁর মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে।

‎

‎স্বজনদের অভিযোগ, দুর্ঘটনার পরপরই আশপাশের মানুষের কাছ থেকে তেমন সহায়তা পাওয়া যায়নি। পরে রিকশাচালক ও কয়েকজন পথচারীর সহযোগিতায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করেও তাঁর অবস্থার উন্নতি হয়নি।

‎

‎অবশেষে বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‎

‎পরিবারের সদস্যরা জানান, নানা প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে তিনি তাঁর একমাত্র মেয়েকে মানুষ করার চেষ্টা করছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

‎

‎এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। স্বজনরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

‎

‎নগরীতে ছিনতাইয়ের ঘটনায় একজন কর্মজীবী নারীর মর্মান্তিক মৃত্যু জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd