• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: মোগলবাজারে চাঞ্চল্য পটুয়াখালীতে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা, সিআইডি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোশাররফ হোছাইন জুলাই নিয়ে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে: সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলার প্রতিবাদ: মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত করে এনসিপির বিক্ষোভের ডাক শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ: ৯৯৯-এ কলে দম্পতি উদ্ধার, গ্রেফতার ৩

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলার প্রতিবাদ: মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত করে এনসিপির বিক্ষোভের ডাক

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১৯ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলার প্রতিবাদ: মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত করে এনসিপির বিক্ষোভের ডাক

দৈনিক জীবনযাত্রা ডেস্ক (সিলেট প্রতিনিধি) শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।

 

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনার প্রতিবাদে পূর্বনির্ধারিত দলীয় কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে উত্তর অঞ্চলের রোডম্যাপ অনুযায়ী অনুষ্ঠিত হতে যাওয়া মৌলভীবাজার জেলার দুটি পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে দলটি।

মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত রেখে আজ বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টায় হবিগঞ্জ শহরেই এনসিপির উদ্যোগে এক বৃহৎ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

মাঠে নামছেন কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ

দলীয় সূত্র নিশ্চিত করেছে, আজ বিকেলে হবিগঞ্জ শহরে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ সরাসরি অংশ নেবেন।

সমাবেশে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক যথাক্রমে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ এমপি।

এছাড়া কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি এবং সারোয়ার তুষারসহ এনসিপির কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা এই বিক্ষোভ কর্মসূচিতে সরাসরি নেতৃত্ব দেবেন।

 

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd