• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেশের ৪০০ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন, জানালেন সার্জিস আলম গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে হামলায় আহত শ্রমিক তৌফিকের মৃ-ত্যু সিনেমাটিক কায়দায় ছদ্মবেশ: গভীর রাতে বাইকে চড়ে নাসিরনগরের মাহফিলে তাহেরী, ভিডিও ভাইরাল লালমনিরহাটে সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃ-ত্যু: চরম অবহেলার অভিযোগ, নিউ অতিথি ক্লিনিক সিলগালা ওসমানীনগরে ভাতিজির সঙ্গে প্রেমের জেরে যুবক খু-ন আমির হামজার বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য ও সম্পদ গোপনের অভিযোগ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ শেখ হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা ১৪০০ পদ শূন্য তবুও হচ্ছে না পদায়ন: অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের দাবিতে ডিপিই কার্যালয়ের সামনে মানববন্ধন। জামিনে মুক্ত মেজর অব আখতারুজ্জামানকে সংবর্ধনা

মদিনার ঐতিহাসিক মসজিদে কুবায় বাউল শিল্পী পুতুল দেওয়ান: জানালেন আত্মিক অনুভূতি

Reporter Name / ৪৯ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মদিনার ঐতিহাসিক মসজিদে কুবায় বাউল শিল্পী পুতুল দেওয়ান: জানালেন আত্মিক অনুভূতি

লাইফস্টাইল ও বিনোদন ডেস্ক / ঢাকা: ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত ও অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মৃতিবিজড়িত পবিত্র মসজিদে কুবা প্রাঙ্গণে আবেগঘন মুহূর্ত কাটালেন দেশের পরিচিত বাউল শিল্পী পুতুল দেওয়ান। পবিত্র ভূমি মদিনা মুনাওয়ারায় অবস্থিত এই ঐতিহাসিক মসজিদে উপস্থিত হয়ে শুকরিয়া জ্ঞাপন ও নিজের আত্মিক অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) নিজের অনুভূতি প্রকাশ করে তিনি জানান, ইসলামের সূচনালগ্নের অনন্য নিদর্শন মসজিদে কুবায় উপস্থিত হতে পারা অত্যন্ত সৌভাগ্যের ও পরম শান্তির।

মসজিদে কুবার ঐতিহাসিক গুরুত্ব ও অনুভূতি

পবিত্র এই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বাউল শিল্পী পুতুল দেওয়ান বলেন, “আলহামদুলিল্লাহ, এটি ইসলামের ইতিহাসে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ঐতিহাসিক নিদর্শন—মসজিদে কুবা। মক্কা থেকে মদিনায় ঐতিহাসিক হিজরতের পথে স্বয়ং বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) নিজ পবিত্র হাতে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।”

ইসলামী ইতিহাস অনুযায়ী, হিজরতের পর নির্মিত এটিই প্রথম মসজিদ, যার মর্যাদা ও ফজিলত পবিত্র কোরআন ও বহু হাদিসে বর্ণিত হয়েছে। এমন একটি পুণ্যভূমিতে হাজির হয়ে এবাদত-বন্দেগিতে সময় কাটাতে পেরে তিনি পরম করুণাময় মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জানান।

পুতুল দেওয়ানের এই অনুভূতি প্রকাশে ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd