• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিএনপি আন্দোলন করেছে আদর্শের জন্য, চাঁদাবাজি বা লুটপাটের জন্য নয়: সিরাতুন্নবী সম্মেলনে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক মেহেন্দীগঞ্জে বোরকা পরে কৃষক কবিরের হাত-পায়ের র/গ ও গ/লা কে/টে হ/ত্য ইসলামের নামে ঘৃণা ছড়ালে সমাজে অশান্তি বাড়বে’: শিবিরের সাবেক নেতাকে ইঙ্গিত করে রাশেদ খানের কড়া প্রতিক্রিয়া মাদ্রাসায় শিশুকে গরম খুন্তির ছ্যাঁকা: শিক্ষককে অবরুদ্ধের পর পুলিশ হেফাজতে বাংলাদেশ থেকে কোনো হুজুরকে ঢুকতে দেওয়া হবে না’: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বনানীতে ফ্ল্যাটের চেয়েও কবরের দাম বেশি: বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে নারী নির্যাতন মামলায় স্বামী গ্রেপ্তার মসজিদ থেকে ৯ এমএম পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার: গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া অ/স্ত্র উদ্ধার শিল্পকলা একাডেমিতে আট বিভাগব্যাপী কবীর-লালন ভাবসংগীত উৎসবের পর্দা উঠল

বরিশালে দৈনিক সমকালের ব্যুরো অফিস থেকে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ম-র-দে-হ উদ্ধার

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৭ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালে দৈনিক সমকালের ব্যুরো অফিস থেকে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, দৈনিক জীবনযাত্রা

বরিশাল:

বরিশাল নগরীর প্যারারা রোডে অবস্থিত দৈনিক সমকালের ব্যুরো অফিস থেকে প্রবীণ ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় অফিসটির দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পুলক চ্যাটার্জি দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে তিনি দীর্ঘদিন দৈনিক যুগান্তর পত্রিকায় কর্মরত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছর আগে তিনি সমকাল থেকে চাকরিচ্যুত হন।

দৈনিক সমকালের বরিশাল অফিসের বর্তমান প্রধান স্টাফ রিপোর্টার সুমন চৌধুরী জানান, “পুলক চ্যাটার্জির কাছে ব্যুরো অফিসের একটি চাবি থাকত। তিনি প্রায়ই দিনে কিংবা রাতে অফিসে এসে সময় কাটাতেন। আজ দুপুরে আমি একটি দাওয়াতে গিয়েছিলাম। বিকেলে তাঁর স্ত্রী আমাকে ফোন করে জানান, পুলক চ্যাটার্জি ফোন ধরছেন না। খবর পেয়ে সন্ধ্যায় আমি অফিসে এসে ভেতর থেকে দরজা তালাবদ্ধ দেখতে পাই। পরে দরজার ফাঁক দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিই। পুলিশ এসে দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে।”

খবর পেয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

জ্যেষ্ঠ এই সাংবাদিকের আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে বরিশালের গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd