• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মেহেন্দীগঞ্জে বোরকা পরে কৃষক কবিরের হাত-পায়ের র/গ ও গ/লা কে/টে হ/ত্য ইসলামের নামে ঘৃণা ছড়ালে সমাজে অশান্তি বাড়বে’: শিবিরের সাবেক নেতাকে ইঙ্গিত করে রাশেদ খানের কড়া প্রতিক্রিয়া মাদ্রাসায় শিশুকে গরম খুন্তির ছ্যাঁকা: শিক্ষককে অবরুদ্ধের পর পুলিশ হেফাজতে বাংলাদেশ থেকে কোনো হুজুরকে ঢুকতে দেওয়া হবে না’: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বনানীতে ফ্ল্যাটের চেয়েও কবরের দাম বেশি: বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে নারী নির্যাতন মামলায় স্বামী গ্রেপ্তার মসজিদ থেকে ৯ এমএম পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার: গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া অ/স্ত্র উদ্ধার শিল্পকলা একাডেমিতে আট বিভাগব্যাপী কবীর-লালন ভাবসংগীত উৎসবের পর্দা উঠল বাংলাদেশ বাউল সমিতির সাবেক কমিটির কাছে প্রায় ৫২ লাখ টাকা হিসাব পাওনা, দাবি বর্তমান সভাপতি আব্দুল হালিম সাগর চাঁন সিলেটে বাউল সমিতির অভিষেক নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের ‘মিথ্যা প্রপাগান্ডা’র প্রতিবাদ ও নিন্দা

মসজিদ থেকে ৯ এমএম পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার: গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া অ/স্ত্র উদ্ধার

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আড়াইহাজারে বাজার মসজিদ থেকে ৯ এমএম পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার: গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া অস্ত্র

স্টাফ রিপোর্টার:, দৈনিক জীবনযাত্রা

নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর এলাকার বাজার জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আড়াইহাজার থানা থেকে লুট হয়েছিল।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে মসজিদের দ্বিতীয় তলায় অস্ত্রগুলোর সন্ধান মেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জোহরের নামাজের আগে মসজিদের দ্বিতীয় তলায় আজান দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মোয়াজ্জিন নাসির উদ্দিন। এ সময় তিনি মেঝের দক্ষিণ পাশের একটি বুকশেলফের ওপর পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও বেশ কিছু গুলি পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি অস্ত্র ও গুলিগুলো নিরাপদে সংগ্রহ করে সোজা আড়াইহাজার থানায় নিয়ে যান। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন।

আড়াইহাজার থানা পুলিশ জানিয়েছে, মোয়াজ্জিনের জমা দেওয়া ৯ এমএম পিস্তলটি সরকারিভাবে বাংলাদেশ পুলিশের ব্যবহৃত অস্ত্র। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় থানা ভবনে হামলা ও ভাঙচুরের সুযোগে যে অস্ত্রগুলো লুট হয়েছিল, এটি তারই একটি অংশ।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, “উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া অস্ত্রের তালিকাভুক্ত। খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শনের জন্য আড়াইহাজারে যাচ্ছি। সরকারি এই অস্ত্র ও গুলি কীভাবে সুরক্ষিত একটি মসজিদের ভেতর পৌঁছাল এবং কারা এই ঘটনায় জড়িত, তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশের তদন্ত চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd