• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বরিশালের কালাবাদর নদীতে লঞ্চ-জাহাজ সংঘর্ষ: সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল: মোবাইল ও ওয়েবসাইটে দেখার পদ্ধতি খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৯৯ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত, দিলো ইউএনও পাপিয়া সুলতানা, ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ ও আহতদের ৩ লাখ টাকা সরকারি অনুদানের ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ‘আওয়ামী রাজনীতির দাফন দিল্লিতে হয়েছে’: ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর মিরপুরে চায়ের দোকানে এলোপাতাড়ি গুলি: বিএনপি নেতাসহ আহত ২, নেপথ্যে সন্ত্রাসী ল্যাংড়া রুবেল বাহিনী নারায়ণগঞ্জের বন্দরে ১৭ শতাংশ জমি ও ১৪৫ ধারার নিষেধাজ্ঞা নিয়ে মুখোমুখি দুই পক্ষ খাজাঞ্চি ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া: চেয়ারম্যান প্রার্থী কাওসার আহমদের ব্যাপক গণসংযোগ সিলেটের ওসমানীনগরে বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পেহেলী ভৈরবীসহ ৯ জন

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৮ যাত্রী

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৮ যাত্রী

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী | সিলেট প্রতিনিধি

সিলেট-ঢাকা মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় বাসের বেশ কয়েকজন যাত্রী।

শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় এ মর্মন্তুদ দুর্ঘটনাটি ঘটে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে দয়ামীর এলাকায় বেঙ্গল বাস ও ইউনিক পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জন যাত্রী প্রাণ হারান। নিহতদের সকলেই ইউনিক বাসের যাত্রী ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ওসি মোরশেদুল আলম ভূঁইয়া আরও জানান, দুর্ঘটনায় দুই বাসেরই অনেক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, “আমি নিজেও পুলিশ টিম নিয়ে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।”

সড়ক দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পুলিশের তৎপরতায় ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

এস এম সোহাগ ফরাজী।

দৈনিক জীবন যাএা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd