• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিলেটের ওসমানীনগরে বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পেহেলী ভৈরবীসহ ৯ জন সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৮ যাত্রী রাজধানীর মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: ৪৩ জন গ্রেপ্তার হবিগঞ্জের চুনারুঘাটে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কৃত সিলেটে ট্রাফিক সমন্বয় সভা: সড়কে ‘মামলা বাণিজ্য’ ও হয়রানি বন্ধের দাবি পরিবহন মালিক-শ্রমিকদের সিলেটে রিয়ার অ্যাডমিরাল এম এ খানের নামে বিজ্ঞান জাদুঘর ও চণ্ডীপুল চত্বরের নামকরণের ঘোষণা নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহারে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ নারী চালক ও নারী কর্মীদের নিয়ে বগুড়ায় চালু হচ্ছে বিআরটিসির বিশেষ বাস সেবা রাজনৈতিক পরিচয়ের অপপ্রচারের জবাবে মুখ খুললেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আহমদ আলী। কোনো দল না করার স্পষ্ট ঘোষণা ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। ৪০০ কোটি টাকা আত্মসাৎ: আল-আকাবা সমিতির পরিচালক ও জামায়াতের সাবেক আমির ওয়াহেদ কারাগারে

সিলেটের ওসমানীনগরে বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পেহেলী ভৈরবীসহ ৯ জন

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৪১ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

সিলেটের ওসমানীনগরে বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পেহেলী ভৈরবীসহ ৯ জন

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী | সিলেট প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে যাওয়া মর্মান্তিক দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দেশের উদীয়মান তরুণী কণ্ঠশিল্পী পেহেলী ভৈরবী (২০) নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত মোট ৯ জন প্রাণ হারিয়েছেন।

আজ শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কণ্ঠশিল্পী পেহেলী ভৈরবী গত রাতে সিলেটে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে এসেছিলেন। অনুষ্ঠান শেষে শুক্রবার সকালে গন্তব্যে ফেরার উদ্দেশ্যে ইউনিক পরিবহনের একটি বাসে ওঠেন। পথে দয়ামীরে বিপরীত দিক থেকে আসা বেঙ্গল পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ইউনিক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কণ্ঠশিল্পী পেহেলী ভৈরবীসহ ৯ জনের করুণ মৃত্যু হয়।

বাউল ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোক:

কণ্ঠশিল্পী পেহেলী ভৈরবীর আকস্মিক অকাল মৃত্যুতে সিলেটের সামাজিক, সাংস্কৃতিক ও বাউল অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ ও পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ বাউল কল্যাণ ফেডারেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, ভাইস চেয়ারম্যান বাউল দিলাল উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান বাউল সৈয়দ আহমদ, ভাইস চেয়ারম্যান বাউল তোতা মিয়া, অর্থ সম্পাদক গীতিকার বাউল আব্দুন নুর, সাংগঠনিক সম্পাদক বাউল মোশাহিদ ভান্ডারী ও সহ-সাংগঠনিক সম্পাদক বাউল ভাসানী বারিক।

এছাড়াও বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেট-এর মহাসচিব ফকির ছয়ফুল আলম জালালী, সদস্য বাউল মীর আজাদ, বাউল পাগল আমির এবং মাওলা আলী ঐক্য ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফি মোঃ ছোটন ফকির, সিনিয়র সহ-সভাপতি এস এম সোহাগ ফরাজী ও সাধারণ সম্পাদক সলিমুল্লা কবির মিলনসহ একাধিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

 

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd