• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বরিশালের কালাবাদর নদীতে লঞ্চ-জাহাজ সংঘর্ষ: সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল: মোবাইল ও ওয়েবসাইটে দেখার পদ্ধতি খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৯৯ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত, দিলো ইউএনও পাপিয়া সুলতানা, ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ ও আহতদের ৩ লাখ টাকা সরকারি অনুদানের ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ‘আওয়ামী রাজনীতির দাফন দিল্লিতে হয়েছে’: ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর মিরপুরে চায়ের দোকানে এলোপাতাড়ি গুলি: বিএনপি নেতাসহ আহত ২, নেপথ্যে সন্ত্রাসী ল্যাংড়া রুবেল বাহিনী নারায়ণগঞ্জের বন্দরে ১৭ শতাংশ জমি ও ১৪৫ ধারার নিষেধাজ্ঞা নিয়ে মুখোমুখি দুই পক্ষ খাজাঞ্চি ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া: চেয়ারম্যান প্রার্থী কাওসার আহমদের ব্যাপক গণসংযোগ সিলেটের ওসমানীনগরে বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পেহেলী ভৈরবীসহ ৯ জন

সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল: মোবাইল ও ওয়েবসাইটে দেখার পদ্ধতি

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

আগামী সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল: মোবাইল ও ওয়েবসাইটে দেখার পদ্ধতি

শিক্ষা প্রতিবেদক | ঢাকা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট ২০২৬) প্রকাশ করা হবে। ওই দিন সকাল ১০টায় সারা দেশে একযোগে বোর্ডের ওয়েবসাইটে ও মুঠোফোনের মাধ্যমে এ ফল প্রকাশিত হবে।

শনিবার (৮ আগস্ট ২০২৬) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল দেওয়া হবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পারবে।

যেভাবে অনলাইনে পাওয়া যাবে ফলাফল:

শিক্ষার্থীরা দুটি কেন্দ্রীয় ওয়েবসাইটের মাধ্যমে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সহজে ফল জানতে পারবে:

১. eduboardresult.gov.bd

২. educationboardresults.gov.bd

এছাড়াও নিজ নিজ শিক্ষা বোর্ডের নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।

এসএমএসে ফলাফল পাওয়ার নিয়ম:

মোবাইলের যেকোনো অপারেটরের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:

SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬ এবং পাঠিয়ে দিতে হবে ১৬১৪০ নম্বরে।

(যেমন: ঢাকা বোর্ডের জন্য— SSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে)। ফিরতি বার্তা বা এসএমএস-এর মাধ্যমে ফল জানা যাবে।

উল্লেখ্য, চলতি ২০২৬ বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ২০ মে। পরবর্তীতে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, মাদরাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা গত ২৪ মে শেষ হয়।

 

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd