ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ ও আহতদের ৩ লাখ টাকা সরকারি অনুদানের ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর
সিলেট প্রতিনিধি। শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী। দৈনিক জীবন যাএা।
সিলেটের ওসমানীনগরের কাসিকাপন এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সাথে সরকারের পক্ষ থেকে দুর্ঘটনাকবলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
সরকারের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী:
নিহতদের পরিবারকে: জনপ্রতি ৫ লাখ টাকা
পঙ্গুত্ব বরণকারীদের: জনপ্রতি ৩ লাখ টাকা
চিকিৎসাধীন আহতদের: জনপ্রতি ১ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে।
গতকাল শুক্রবার (৭ আগস্ট ২০২৬) কাসিকাপন এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সেখানে তিনি চিকিৎসাধীন আহতদের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক অবস্থা পর্যালোচনা করতে ও সমবেদনা জানাতে হাসপাতালে এসেছেন। তিনি বলেন, “এই অপূরণীয় ক্ষতির মুখে সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। আহতদের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
এস এম সোহাগ ফরাজী।