• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাঁশঝাড়ের ভেতর থেকে বীর মুক্তিযোদ্ধার ম-র-দে-হ উদ্ধার জাপানে চার দিনের সফল সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ‘সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তির’: রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে স্কুলছাত্রী কৃষ্ণা দে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন এবার ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রমাণিত হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কোথাও কাজে দেবে না’: রাশেদ খান প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের অনৈতিক সম্পর্কের জেরে আটক লালমনিরহাটে বিচারক সংকট ও আদালত ভবনের অভাবে বাড়ছে মামলার জট আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ

চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে স্কুলছাত্রী কৃষ্ণা দে নিখোঁজ, সন্ধান চায় পরিবার

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ স্কুলছাত্রী কৃষ্ণা দে: সন্ধান চেয়ে পরিবারের আকুল আবেদন

 

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকার ২ মাইল হেড সংলগ্ন নিজ বাসা থেকে বের হওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে ১৫ বছর বয়সী স্কুলছাত্রী কৃষ্ণা দে। নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। মেয়েকে দ্রুত খুঁজে বের করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পুলিশ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনেরা।

নিখোঁজ কৃষ্ণা দে রাজকুমার দে ও মেঘনা রানী দাস দম্পতির মেয়ে। তাদের স্থায়ী ও আদি নিবাস কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের হিন্দু পাড়া এলাকায়। জীবিকা নির্বাহ ও সন্তানদের লেখাপড়ার সুবিধার্থে পরিবারটি বর্তমানে চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছে। কৃষ্ণা স্থানীয় একটি বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী।

যেভাবে নিখোঁজ হয় কৃষ্ণা:

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর (সোমবার) বেলা আনুমানিক ৩টার দিকে বাসার প্রয়োজনীয় কাজে বের হয় কৃষ্ণা। এরপর থেকেই সে আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য সকল আত্মীয়স্বজনের বাড়ি, সহপাঠী ও পরিচিতদের ঠিকানায় দীর্ঘ খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাওয়া যায়নি।

দীর্ঘদিনেও মেয়ের কোনো খোঁজ না পেয়ে চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি।

বন্দর থানায় জিডি ও উদ্ধারের আবেদন:

সম্ভাব্য সব স্থানে সন্ধান চালিয়ে ব্যর্থ হওয়ার পর গত ২৬ অক্টোবর কৃষ্ণার মা মেঘনা রানী দাস বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। যার জিডি নম্বর—১৫৫৫।

জিডি করার পর পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করলেও এখনো নিখোঁজ স্কুলছাত্রীর কোনো সুনির্দিষ্ট সন্ধান দিতে পারেনি বলে জানিয়েছেন স্বজনেরা। দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে পরিবারের উদ্বেগ-উৎকণ্ঠা। কিশোরীটিকে দ্রুত ও অক্ষত অবস্থায় উদ্ধারে গোয়েন্দা নজরদারি জোরদারের দাবি জানিয়েছে তার পরিবার।

সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ:

যদি কোনো সহৃদয় ব্যক্তি বা পথচারী কৃষ্ণা দের কোনো সন্ধান পেয়ে থাকেন, তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা চট্টগ্রাম বন্দর থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

 

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd