• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের পটুয়াখালীতে পুলিশের বিশেষ অভিযান: পেশাদার চোর রাতুল হাসান বাবু গ্রেপ্তার, আদালতে প্রেরণ দায়িত্বে অবহেলা: মৌলভীবাজারের সিভিল সার্জনকে একদিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর জমি নিয়ে বিরোধে মাইকিং করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: ইউপি চেয়ারম্যানসহ আহত অন্তত ৩০ অটোরিকশা ও ইজিবাইক স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সং-ঘ-র্ষ: আহত অন্তত ২৫ মাদ্রাসায় যাওয়ার পথে দুই শিক্ষার্থী নিখোঁজ: চার দিনেও হদিস নেই, পরিবারে চরম উৎকণ্ঠা মাটির নিচে লুকানো বিপুল দেশীয় অ-স্ত্র-স-হ কু-খ্যা-ত সন্ত্রাসী ‘ব্ল্যাক জনি’ ও সহযোগী গ্রেপ্তার শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম প্রত্যাহার আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বমঞ্চে ঐতিহাসিক ভাষণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদ্রাসায় যাওয়ার পথে দুই শিক্ষার্থী নিখোঁজ: চার দিনেও হদিস নেই, পরিবারে চরম উৎকণ্ঠা

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১৯ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার পথে দুই শিক্ষার্থী নিখোঁজ: চার দিনেও হদিস নেই, পরিবারে চরম উৎকণ্ঠা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামের দুই শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। ঘটনার চার দিন অতিবাহিত হলেও তাদের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় নিখোঁজদের পরিবার ও স্বজনদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ দুই শিক্ষার্থীর বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামে। তারা স্থানীয় কাশিনগর আল আমিন মাদ্রাসার শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে কাশিনগর আল আমিন মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে একসঙ্গে বের হয় মাহিমা ও তানিশা। কিন্তু ক্লাস শেষে বিকেল গড়িয়ে রাত হলেও তারা বাড়ি ফেরেনি। এতে চিন্তিত হয়ে পরিবারের সদস্যরা সহপাঠী, শিক্ষক ও সম্ভাব্য সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজখবর নিতে শুরু করেন। দীর্ঘ চার দিন ধরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান বা অবস্থান জানা সম্ভব হয়নি।

এ ঘটনায় নিখোঁজ মাহিমা আক্তার মাহির মা তাছলিমা আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

আবেগাপ্লুত কণ্ঠে তাছলিমা আক্তার বলেন, “বৃহস্পতিবার মাদ্রাসায় যাওয়ার কথা বলে আমার মেয়ে বাড়ি থেকে বের হয়েছিল। বিকেল পেরিয়ে গেলেও যখন ঘরে ফিরল না, তখন আমরা চারদিকে খোঁজাখুঁজি করি। কোথাও তার সন্ধান না পেয়ে অবশেষে থানায় জিডি করেছি। যেকোনো মূল্যে আমি আমার সন্তানকে দ্রুত ফিরে পেতে প্রশাসনের সর্বাত্মক সহায়তা চাই।”

কাশিনগর আল আমিন মাদ্রাসার অধ্যক্ষ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার তারা দুজনই মাদ্রাসায় অনুপস্থিত ছিল। পরবর্তীতে পরিবারের সদস্যদের মাধ্যমে মাদ্রাসা কর্তৃপক্ষ জানতে পারে যে, তারা প্রতিষ্ঠানে আসার পথেই নিখোঁজ হয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে। ঘটনাটি পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের সর্বশেষ অবস্থান শনাক্ত করে দ্রুত উদ্ধারের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd