বাংলাদেশ তরিকত পরিষদ নারায়ণগঞ্জ জেলার ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: সফিকুর রহমান আহ্বায়ক, শুভ মাইজভান্ডারি সদস্য সচিব
নারায়ণগঞ্জ ও ধর্মীয় ডেস্ক: বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)-এর নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা ও সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সফিকুর রহমান আল কাদেরীকে আহ্বায়ক এবং শুভ মাইজভান্ডারীকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বাদ আসর নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ খানকায়ে কাদেরিয়ায় এ আলোচনা সভা ও নতুন কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন হয়।
আলোচনা সভা ও অতিথিদের বক্তব্য
সভায় সভাপতিত্ব করেন বিটিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং চাষাড়া কাদেরিয়া দরবার শরিফের গদীনশীন পীর শাহ সুফী সুলতান খান আল কাদেরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শাহ সুফী সৈয়দ আলী রেজা পাহলবী হায়দার (রয়েল হায়দারী)। তিনি বলেন, সুফিবাদের দর্শন ও আধ্যাত্মিক চর্চা সমাজে শান্তি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অপরিহার্য। তরিকতের অনুসারীদের ঐক্যবদ্ধ হয়ে মানবতার সেবায় নিবেদিত থাকার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বিটিপির ভাইস প্রেসিডেন্ট ও টঙ্গী মোহাম্মদিয়া দরবার শরিফের পীর শাহ সুফী আব্দুস সাত্তার মোল্লা
কেন্দ্রীয় মহাসচিব ও ডেমরা চিস্তিয়া দরবার শরিফের পরিচালক মো. শামসুল আলম চিস্তী
কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কদমিয়া আলিয়া দরবার শরিফের পীর শাহ সুফী আমিনুল এহসান ফেরদৌস
খানকায়ে কাদেরিয়া পরিচালনা পর্ষদের সভাপতি মো. কুতুবউদ্দিন
মাওলানা তামিম বিল্লাহ আল কাদেরী
মো. সহিদুল ইসলাম
বক্তারা বলেন, তরিকতের সঠিক মূলনীতি ও সুফিবাদের শিক্ষা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা অত্যন্ত জরুরি।
১০১ সদস্যের আহ্বায়ক কমিটি
আলোচনা সভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ১০১ সদস্যের এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির শীর্ষ নেতৃত্ব নিম্নরূপ:
আহ্বায়ক: সফিকুর রহমান আল কাদেরী
যুগ্ম আহ্বায়ক: ড. সাইফুল ইসলাম
যুগ্ম আহ্বায়ক: শাহ সুফী ওমর ফারুক চিস্তী
যুগ্ম আহ্বায়ক: কিরন মাইজভান্ডারি
যুগ্ম আহ্বায়ক: রিয়াজ চিস্তী
সদস্য সচিব: শুভ মাইজভান্ডারি
কমিটির বাকি পদগুলোতে বিভিন্ন দরবারের প্রতিনিধি ও বিশিষ্ট খাদেমদের কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে জেলার সকল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এস এম সোহাগ ফরাজী
দৈনিক জীবনযাত্রা