• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লায় অপ্রতিম হ-ত্যা: তুহিন, আনাস ও ফাহিম আটক মিরপুরে চলন্ত যাত্রীবাহী বাসে আ-গু-ন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট, গোপন গুদাম থেকে ২১ মেট্রিক টন সরকারি সার জব্দ: বিসিআইসি ডিলার প্রতিষ্ঠানের ম্যানেজারকে জরিমানা পুলিশের বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক সম্রাট কবিরের স্ত্রী তাহমিনা গ্রেফতার: শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৩৪ দিনে মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা: ৪র্থ দফায় রেকর্ড অর্থ সংগ্রহ, নিশ্চিত করলেন সিসিক প্রশাসক নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের রক্তাক্ত ম-র-দে-হ উদ্ধার ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: সিলেটে ইসকনের রাধাষ্টমী উৎসবে সিডিএ চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ৩৪ দিন পর আবারও সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স খোলা: সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর উপস্থিতিতে চলছে টাকা গণনা আইনশৃঙ্খলার উন্নতি জানি না, তবে পকেটের উন্নতি হয়েছে’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে এমপি হাসনাত আব্দুল্লাহ

গোপন গুদাম থেকে ২১ মেট্রিক টন সরকারি সার জব্দ: বিসিআইসি ডিলার প্রতিষ্ঠানের ম্যানেজারকে জরিমানা

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

দীঘিনালায় গোপন গুদাম থেকে ২১ মেট্রিক টন সরকারি সার জব্দ: বিসিআইসি ডিলার প্রতিষ্ঠানের ম্যানেজারকে জরিমানা

খাগড়াছড়ি ও কৃষি ডেস্ক: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সরকারি তালিকাভুক্ত গুদামের বাইরে একটি ‘গোপন গুদামে’ অবৈধভাবে মজুত করা ২১ মেট্রিক টন (২১ হাজার কেজি) সরকারি রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় নির্ধারিত গুদামের বাইরে সার মজুত করার দায়ে সংশ্লিষ্ট সার ডিলার প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স এসএস ট্রেডার্স’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ বিপুল পরিমাণ সার জব্দ করা হয়।

গোপন গুদামে সার মজুত ও অভিযান

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত তালিকাভুক্ত অনুমোদিত গুদামের বাইরে একটি তালিকাবিহীন গোপন গুদামে বিপুল পরিমাণ সার মজুত করে রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে প্রশাসন। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে মেসার্স এসএস ট্রেডার্সের সরকারি বরাদ্দের অতিরিক্ত ২১ মেট্রিক টন সার গোপন গুদামে অবৈধ মজুতের প্রমাণ হাতেনাতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ২১ মেট্রিক টন সার সরকারিভাবে জব্দ করা হয়।

অর্থদণ্ড ও কৃষি কর্মকর্তার জিম্মায় সার হস্তান্তর

নির্ধারিত গুদামের বাইরে বেআইনিভাবে সার মজুত রাখার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে নগদ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ফারিয়া সুলতানা জানান, সরকারিভাবে জব্দকৃত সম্পূর্ণ সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। পরবর্তীতে সরকারি নিয়ম ও নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে এগুলো সঠিকভাবে বণ্টনের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, সারের কোনো প্রকার কৃত্রিম সংকট তৈরি বা কৃষকদের দুর্ভোগ সৃষ্টি করলে জড়িতদের বিরুদ্ধে এমন কঠোর আইনি অভিযান অব্যাহত থাকবে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd