• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
একেকবার একেক নাম, ঝুলছে ২৮ মামলা: মৌলভীবাজারে ডিবি পুলিশের জালে আন্তঃজেলা মোটরসাইকেল চোর মিল্টন গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় কাজ: সিলেটে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা থেকে ফেরার পথে বিশ্বনাথ বিএনপি সভাপতির মোবাইল চুরি: প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান নুসরাত হ-ত্যা মামলায় খালাস: কামরুন্নাহার মনিসহ ৮ জন, ৭ বছরের সন্তান প্রধানমন্ত্রীর নির্দেশে অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী: রাষ্ট্রীয় সহযোগিতায় কৃতজ্ঞতা জানিয়ে ঐক্যের ডাক দায়িত্ব গ্রহণের পর প্রথম সিলেট সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল: শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত, ফতুল্লায় কোটি টাকার চুরির রহস্য উদঘাটন: ৫০ ভরি স্বর্ণ ও ৯ ভরি রূপাসহ চালক গ্রেফতার মা ইলিশ রক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ: পরিবহন ও কেনাবেচায় কড়া নিষেধাজ্ঞা কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি মাদকবিরোধী অভিযান: ৫২ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১১৯, বিভিন্ন মেয়াদে দণ্ড হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে কুষ্টিয়ায় ‘মিট দ্য প্রেস’: জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি ইমাম সেলিমের

সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা থেকে ফেরার পথে বিশ্বনাথ বিএনপি সভাপতির মোবাইল চুরি: প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১৪ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা থেকে ফেরার পথে বিশ্বনাথ বিএনপি সভাপতির মোবাইল চুরি: প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান

সিলেট ব্যুরো / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে ফেরার পথে বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলীর ব্যবহৃত মূল্যবান মোবাইল ফোনটি পকেট থেকে চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি চরম ভোগান্তিতে পড়েছেন এবং ওই মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারণার আশঙ্কা তৈরি হওয়ায় নেতাকর্মীসহ সর্বসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে সিলেট নগর ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে ও সমাপ্তির পরপরই এ চুরির ঘটনা ঘটে।

জনাকীর্ণ অনুষ্ঠানে পকেটমারের কবলে

দিনব্যাপী সরকারি সফরে সিলেটে আসা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্মান জানাতে বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনায় অংশ নিতে সিলেট জেলা, মহানগর এবং বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জমায়েত হন।

অনুষ্ঠান শেষে ব্যাপক ভিড়ের মধ্যে বের হওয়ার সময় নগর ভবন এলাকায় পকেটমার চক্র সুকৌশলে বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলীর পকেট থেকে তাঁর মোবাইল ফোনটি হাতিয়ে নেয়। চুরি যাওয়া স্মার্টফোনটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

বিকাশ ও আর্থিক লেনদেন নিয়ে সতর্কতা

ঘটনার পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপাকে পড়েছেন এই বিএনপি নেতা। তাঁর মোবাইল ফোন ব্যবহার করে কেউ যাতে আর্থিক প্রতারণার ফাঁদ পাততে না পারে, সে জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ভাইয়ের ব্যবহৃত মোবাইল ফোনটি খোয়া গেছে। চক্রটি ওই সিম ব্যবহার করে বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে নেতাকর্মীদের কাছে টাকা দাবি করতে পারে। তাই তাঁর নম্বর থেকে কোনো ফোন বা মেসেজ গেলে বিভ্রান্ত না হয়ে যে কাউকে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।”

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd