• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সমাবেশে এমপি মুজিবুর রহমান চৌধুরী: “কাউকে ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি” পুকুরের জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে টেঁটাবিদ্ধ যুবক নি-হ-ত: ঢাকায় প্রেরিত ৪, পুকুর থেকে দ্বিতীয় “বিশ্বযুদ্ধের তাজা গ্রে-নে-ড উদ্ধার: দাঁড়িয়ালে স্বামীর নির্মম নির্যাতনে গৃহবধূ মুক্তার মৃ-ত্যু: এলাকায় তোলপাড়, বিচারের দাবিতে ফুঁসে উঠছে সাধারণ মানুষ গহিন বন থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার: যৌথ অভিযানে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস রঙ্গারচরে দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিশুটি সদর হাসপাতালে ভর্তি, প্রধান অভিযুক্ত আটক ‘সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে’: সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের যোগদান নারী পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আহত, অক্ষত প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী ওসমানী হাসপাতালের সময়ানুবর্তিতা ৭ দিনের মধ্যে নিশ্চিত হবে, সব সমস্যার সমাধান ৬ মাসে: স্বাস্থ্যমন্ত্রী

কনসার্ট, বাউল গান, লোকসংগীত, নাটক, চলচ্চিত্র শিল্পীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে সুপ্রিম কোর্টের আইনজীবীর লিগ্যাল নোটিশ

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা-হামলা বন্ধ ও শিল্পীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে সুপ্রিম কোর্টের আইনজীবীর লিগ্যাল নোটিশ

আদালত প্রতিবেদক / ঢাকা: কনসার্ট, বাউল গান, লোকসংগীত, নাটক, চলচ্চিত্র প্রদর্শনী ও ঐতিহ্যবাহী নৌকাবাইচসহ যেকোনো বৈধ সাংস্কৃতিক আয়োজনে বাধা ও হামলার আশঙ্কা ঠেকিয়ে শিল্পী-দর্শকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চেয়ে সরকারকে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। একই সাথে কোনো স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠীর অযাচিত চাপ ও আপত্তির মুখে আইনসম্মত সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ না করার দাবি জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেন অভি ডাকযোগে সরকারের চার গুরুত্বপূর্ণ কর্মকর্তা বরাবর এ নোটিশ প্রেরণ করেন।

নোটিশটি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর।

সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের সুরক্ষা দাবি

নোটিশে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩১, ৩২, ৩৭ ও ৩৯ অনুচ্ছেদে নাগরিকের আইনের আশ্রয় লাভ, জীবন ও ব্যক্তিস্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং চিন্তা, বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ সাংস্কৃতিক উৎসব, সংগীতানুষ্ঠান, বাউল গান, লোকসংগীত, নাটক, সিনেমা প্রদর্শনী, পহেলা বৈশাখ উদযাপন এবং ঐতিহ্যবাহী নৌকাবাইচ আবহমান বাংলার নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অংশ।

কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক আয়োজনকে ঘিরে অপশক্তির বাধা, অযৌক্তিক আপত্তি এবং তথাকথিত ‘নিরাপত্তাজনিত শঙ্কা’ দেখিয়ে প্রশাসনিকভাবে অনুষ্ঠান স্থগিত বা বাতিলের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

সাম্প্রতিক স্থগিতাদেশের উদাহরণ ও নোটিশের যৌক্তিকতা

নোটিশে দেশের সাম্প্রতিক কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপট তুলে ধরা হয়। এতে বলা হয়, গত মাসে কিশোরগঞ্জে একটি উন্মুক্ত কনসার্ট স্থানীয় একটি গোষ্ঠীর আপত্তির মুখে প্রশাসন বাতিল করে। একই সময়ে সিলেটের বিয়ানীবাজারে সুনাই নদীতে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ বন্ধের অযৌক্তিক দাবি তোলা হয়। এছাড়া জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের ঢাকা কনসার্টও শেষ মুহূর্তে স্থগিত হওয়ার মতো ঘটনা ঘটেছে।

এসব ধারাবাহিক ঘটনা প্রমাণ করে যে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সাংবিধানিক অধিকার, প্রশাসনিক নিরপেক্ষতা এবং নাগরিক নিরাপত্তার মধ্যে সমন্বয়ের মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে।

নোটিশে অবিলম্বে শিল্পী, সংস্কৃতিকর্মী ও দর্শকদের জানমালের পূর্ণ নিরাপত্তা দেওয়া এবং আইনসঙ্গত কোনো আয়োজনে অযাচিত গোষ্ঠীর চাপে প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি থেকে বিরত থাকার কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd