• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কলেজের জানালা-গ্রিল ও ফ্যান চু/রির অভি/যোগে ছাত্রদল সভাপতি আ/টক ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার : ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার বাঁশঝাড়ের ভেতর থেকে বীর মুক্তিযোদ্ধার ম-র-দে-হ উদ্ধার জাপানে চার দিনের সফল সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ‘সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তির’: রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে স্কুলছাত্রী কৃষ্ণা দে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন এবার ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রমাণিত হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কোথাও কাজে দেবে না’: রাশেদ খান প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের অনৈতিক সম্পর্কের জেরে আটক

ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার : ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতা মজনু সরকারের: ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

স্টাফ রিপোর্ট:

 

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে বাঁচতে পারলেন না গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকার (৪৬)। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক বিশেষ সাঁড়াশি অভিযানে সীমান্ত এলাকার একটি ধানক্ষেত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে গাইবান্ধা ও জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া তিনি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক বিতর্কিত সংসদ সদস্য আবুল কালাম আজাদের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।

যেভাবে ধরা পড়লেন মজনু সরকার:

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল গোবিন্দগঞ্জ উপজেলা ও জয়পুরহাটের কালাই উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মজনু সরকার স্থানীয় একটি গভীর ধানক্ষেতে গিয়ে লুকিয়ে থাকেন। তবে ডিবির আভিযানিক দল পুরো এলাকা ঘেরাও করে তল্লাশি চালিয়ে ধানক্ষেতের ভেতর থেকে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাঁর বিরুদ্ধে পূর্বের কোনো মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd