• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিলেট রেঞ্জের ডিআইজি পদে রদবদল: নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ব্যাংক থেকে বের হতেই ৩৯ লাখ টাকা ছিনতাই ধানমন্ডিতে: ৯৯৯-এ কলে অ-স্ত্র-স-হ চক্রের ৩ জন গ্রেপ্তার নববিবাহিত তরুণের মর্মান্তিক মৃ-ত্যু: পুত্রের নিথর দেহ দেখে পরপারে পাড়ি জমালেন বাবা গৃহবধূকে সংঘবদ্ধ ধ-র্ষ-ণে-র দায়ে ৩ জনের মৃ-ত্যু-দ-ণ্ড, অপহরণে যাবজ্জীবন কারাদণ্ড পুসাব-এর উদ্যোগে ‘অপরাজিতা ২৪’ অনুষ্ঠিত: সাহস, সংগ্রাম ও আত্মত্যাগের নারীদের অনন্য সম্মাননা বিরোধীদলীয় নেতার সাথে আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ মাগুরার আলোচিত শিশু আছিয়া ধ-র্ষ-ণ ও হ-ত্যা মামলায় হিটু শেখের মৃ-ত্যু-দ-ণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সবার সঙ্গে সম্পর্কের দরজা খোলা রেখেই বাণিজ্যিক ও সামরিক চুক্তিতে যেতে হবে: আসিফ মাহমুদ দেড় বছরের সন্তানকে বিক্রি করে আইফোন কেনার অভিযোগ: বাবা মারুফ মুন্সিকে আটক করল পুলিশ চীন শিক্ষা সহযোগিতা বিষয়ক যৌথ বৈঠক অনুষ্ঠিত: চীনা ভাষা প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষায় জোর

ব্যাংক থেকে বের হতেই ৩৯ লাখ টাকা ছিনতাই ধানমন্ডিতে: ৯৯৯-এ কলে অ-স্ত্র-স-হ চক্রের ৩ জন গ্রেপ্তার

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১২ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ধানমন্ডিতে দিনদুপুরে ৩৯ লাখ টাকা ছিনতাই: পিস্তলসহ আটক ৩, টাকা উদ্ধারে পুলিশের সাঁড়াশি অভিযান

 

স্টাফ রিপোর্টার (শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী):

রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে দিনদুপুরে এক ব্যাংক গ্রাহককে লক্ষ্য করে ঘটেছে বড় ধরনের ছিনতাইয়ের ঘটনা। ব্যাংক থেকে তুলে নিয়ে যাওয়ার সময় প্রায় ৩৯ লাখ টাকা ছিনিয়ে নেয় একটি ছিনতাইকারী চক্র। তবে ঘটনার পরপরই স্থানীয় জনতার সাহসিকতায় পিস্তলসহ এক ছিনতাইকারীকে হাতেনাতে পাকড়াও করা হয়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চক্রটির আরও দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সোমবার (৩১ আগস্ট) দুপুরের দিকে ধানমন্ডি লেক সংলগ্ন এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আটক প্রধান ছিনতাইকারীর নাম তানভীর আবেদীন জুয়েল (৪১)। তাৎক্ষণিকভাবে পরবর্তীতে আটক হওয়া বাকি দুজনের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে ৯৯৯ নিয়ন্ত্রণ কক্ষে এক পথচারী বা কলার ফোন করে জরুরি পুলিশি সহায়তা চান। কলার জানান, এক ব্যক্তি ধানমন্ডির একটি ব্যাংক শাখা থেকে নগদ ৩৯ লাখ টাকা উত্তোলন করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা একটি মোটরসাইকেলে করে আসা তিন ছিনতাইকারী তার পথরোধ করে এবং টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।

টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় ভুক্তভোগী ব্যক্তি চিৎকার করে ছিনতাইকারীদের পেছনে ধাওয়া করেন। ধাওয়ার একপর্যায়ে লেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে তানভীর আবেদীন জুয়েল নামের এক ছিনতাইকারী রাস্তায় ছিটকে পড়ে। ওই সময় আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে ঘিরে ফেলে এবং তার কাছে থাকা একটি আগ্নেয়াস্ত্রসহ (পিস্তল) তাকে আটক করে।

এদিকে ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল মজিবুর রহমান। পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তাৎক্ষণিকভাবে বিষয়টি ধানমন্ডি থানাকে অবহিত করা হয়। পুরো প্রক্রিয়ায় পুলিশ ডিসপাচার এসআই মো. জহিরুল ইসলাম কলার ও সংশ্লিষ্ট থানার টহল দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠান।

খবর পেয়ে ধানমন্ডি থানার একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিস্তলসহ আটক জুয়েলকে নিজেদের হেফাজতে নেয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল যৌথ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। সেই অভিযানে একই ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাই চক্রটি ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়া ব্যক্তিদের নিয়মিত লক্ষ্যবস্তু বানাত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ছিনতাই হওয়া সম্পূর্ণ টাকা উদ্ধার এবং চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে জোরালো অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ধানমন্ডি থানায় অস্ত্র ও ছিনতাই আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd