• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৭ দফা দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ: নেতৃত্বে ডা. শফিকুর রহমান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ হাতীবান্ধায় ৩ জনকে আহত করা চিতাবাঘের সন্ধান মেলেনি সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ। চার বছর পর বাড়ি ফেরা হলো না জাহেদের, দোহা বিমানবন্দরে প্রাণ গেল প্রবাসীর লংমার্চের প্রচার মিছিলে জামায়াত নেতার মৃ/ত্যু কলেজের জানালা-গ্রিল ও ফ্যান চু/রির অভি/যোগে ছাত্রদল সভাপতি আ/টক ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার : ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার বাঁশঝাড়ের ভেতর থেকে বীর মুক্তিযোদ্ধার ম-র-দে-হ উদ্ধার জাপানে চার দিনের সফল সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান:

পুসাব-এর উদ্যোগে ‘অপরাজিতা ২৪’ অনুষ্ঠিত: সাহস, সংগ্রাম ও আত্মত্যাগের নারীদের অনন্য সম্মাননা

Reporter Name / ৬৮ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

পুসাব-এর উদ্যোগে ‘অপরাজিতা ২৪’ অনুষ্ঠিত: সাহস, সংগ্রাম ও আত্মত্যাগের নারীদের অনন্য সম্মাননা

ক্যাম্পাস প্রতিবেদক / ঢাকা: নারীদের সাহস, সংগ্রাম, আত্মত্যাগ ও অদম্য শক্তিকে সম্মান জানাতে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (PUSAB)-এর আয়োজনে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান ‘অপরাজিতা ২৪’।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষাবিদ, জুলাইয়ের আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা এবং শহীদ পরিবারের মায়েরা এক মঞ্চে সমবেত হন।

সম্মানিত অতিথি ও শহীদ জননীদের উপস্থিতি

অনুষ্ঠানে ‘অনারারি প্রেসিডেন্ট’ (Honorary President) হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এমপি।

বিশেষ অতিথি (Special Guest) হিসেবে উপস্থিত ছিলেন:

সানজিদা ইসলাম তুলি, এমপি: সমন্বয়ক, মায়ের ডাক

অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি, এমপি

গেস্ট অব অনার (Guest of Honor) হিসেবে উপস্থিত ছিলেন:

প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব: ডিন, স্কুল অব ল, সাউথইস্ট ইউনিভার্সিটি

জাইমা ইসলাম: ডেটা জার্নালিস্ট ও ইনভেস্টিগেটিভ রিপোর্টার, দ্য ডেইলি স্টার

রোকেয়া খাতুন: শহীদ আবরার ফাহাদের মা

আন্দালীব নাভিন চৌধুরী: প্রভাষক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)

আফরোজা হেলেন: সাবেক সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি ও শহীদ নাইমা ইসলামের মা।

জুলাইয়ের অপরাজিতাদের মিলনমেলা

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের রাজপথ কাঁপানো অদম্য নারীরা।

উপস্থিত অপরাজিতাদের মধ্যে ছিলেন— নুসরাত নূর, ফাতিহা তানজিলা, নূর নাহার মিম, বুশরা, নুপুর, মেজনাজ, বিগত শাসনামলে কারা নির্যাতিত সোনিয়া আক্তার স্মৃতি এবং জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনে সরাসরি গুলিবিদ্ধ নূরা জেরিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও ন্যায়বিচারের সংগ্রামে নারীদের আত্মত্যাগ ও সাহস চিরস্মরণীয়। বিশেষ করে সন্তানহারা মায়েদের দীর্ঘ লড়াই এবং জুলাইয়ের রাজপথে তরুণীদের নির্ভীক ভূমিকা নতুন বাংলাদেশের ভিত্তি রচনা করেছে।

 

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd